ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় নারীদের নিরাপদ যাতায়াতের জন্য নারীদের দিয়ে গড়ে উঠেছে নতুন এক ধরণের গণপরিবহন ব্যবস্থা।
এক কোটি মানুষের শহর জাকার্তায় নারীদের জন্য নেই কোন আলাদা পরিবহন ব্যবস্থা। ট্রেনে বা বাসে প্রায়ই নারীদেরকে যৌন হয়রানির মধ্যে পড়তে হয়। এমন বিরুপ পরিস্থিতি থেকে উত্তোরণের জন্য লেডিজেক নামে গড়ে উঠেছে নারীদের দিয়েই নিরাপদ পরিবহন ব্যবস্থা।
এর বিশেষত্ব হলো একটি মোবাইল অ্যাপের মাধ্যমে কোন নারী সেবাটি নিতে চাইলে তার কাছে পৌঁছে যাবে একজন নারী মোটর সাইকেল চালক যে তাকে পৌঁছে দিবে তার গন্তব্যে।
গত অক্টোবরে শুরু হওয়া এই কোম্পানিতে এখন নারী মোটর সাইকেল চালক আছেন প্রায় আড়াই হাজার। যারা মূলত গৃহিনী বা ছাত্রী।






