চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জহুরুল-সাইফউদ্দিন প্রতিরোধে জিতল আবাহনী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৩ অপরাহ্ণ ০৪, এপ্রিল ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

দলের চরম বিপদে হাল ধরলেন জহুরুল ও সাইফউদ্দিন। অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে হারের চোখ রাঙানি থেকে আবাহনীকে জিতিয়ে মাঠ ছাড়লেন দুজনে। ততক্ষণে তাদের সপ্তম উইকেট জুটি পৌঁছে গেছে শতরানের কাছে। তাতে মিরপুরে প্রাইম দোলেশ্বরকে চার উইকেটে হারিয়ে ঢাকা প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে আকাশী-নীলরা।

সংক্ষিপ্ত স্কোর: প্রাইম দোলেশ্বর-২২৪/৯ (৫০ ওভার), আবাহনী লিমিটেড-২২৭/৬ (৪৮.৫ ওভার)

বৃহস্পতিবার শের-ই-বাংলা স্টেডিয়ামে ১৩৫ রানে ৬ উইকেট হারিয়ে সহজ লক্ষ্য কঠিন করে তুলেছিল আবাহনী। জহুরুল ইসলাম অমি ও মোহাম্মদ সাইফউদ্দিন মিলে ৯২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ৭ বল আগেই দলকে জয়ে নোঙর করিয়ে বীরদর্পে মাঠ ছাড়েন।

জহুরুল ৯১ ও সাইফউদ্দিন ৫৫ রানে থাকেন অপরাজিত। মোহাম্মদ মিঠুন করেন ৪০ রান। সাব্বির রহমান করেন ২৪। ওপেনার সৌম্য সরকার এদিন ১০ রানের বেশি করতে পারেননি।

দোলেশ্বরের পেসার আবু জায়েদ রাহি নিয়েছেন দুটি উইকেট। একটি করে উইকেট নিয়েছেন ফরহাদ রেজা, মানিক খান, সাদ নাসিম ও আরাফাত সানি।

সকালে টস হেরে ব্যাটিংয়ে নেমে ফরহাদ হোসেনের ৪৭, তাইবুর রহমানের ৪১ ও মার্শাল আইয়ুবের ৪০ রানের ইনিংসে ভর করে ৯ উইকেট হারিয়ে ২২৪ রান তোলে দোলেশ্বর।

Reneta

সৌম্য ১০ ওভারে মাত্র ৩৪ রান দিয়ে নেন ৪ উইকেট। দুটি উইকেট নিয়েছেন মাশরাফী বিন মোর্ত্তজা। একটি করে উইকেট নেন সাইফউদ্দিন, সাব্বির ও মেহেদী হাসান মিরাজ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবাহনী লিমিটেডঢাকা প্রিমিয়ার লিগ-২০১৯লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানের বিপ্লবী গার্ডকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করেছে যুক্তরাজ্য

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতে সরকারি সহায়তা দেওয়া হবে’

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন: ২ জনের মৃত্যু

জুলাই ১৩, ২০২৬

‘মেসিকে ঘুম পাড়িয়ে ফাইনালে যাবে ইংল্যান্ড’

জুলাই ১৩, ২০২৬

ঘোষণা দিয়ে ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT