চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জহুরুলের ৯০, মিঠুনের ব্যাটে ৯২

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৫ অপরাহ্ণ ২৯, সেপ্টেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

সেঞ্চুরির খুব কাছে চলে গিয়েছিলেন জহুরুল ইসলাম অমি ও মোহাম্মদ মিঠুন। ‘নার্ভাস নাইন্টিজে’ কাটা পড়লেও দুজনের ব্যাটে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে তিন দিনের ম্যাচে বড় সংগ্রহের পথে বাংলাদেশ ‘এ’।

হাম্বানটোটায় প্রথমদিনে ৬ উইকেট হারিয়ে ২৭০ রানে দিন শেষ করেছে বাংলাদেশ। বাকি চার উইকেট নিয়ে দ্বিতীয় দিন শুরু হবে টাইগারদের।

টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ জহুরুল-সাদমান ইসলামের উদ্বোধনী জুটিতে তোলে ৯০ রান। ১১২ বল খেলে ৮ চারে ৫৩ করে আউট হন ওপেনার সাদমান।

Banglabid

সাদমানের আউটের পর দ্রুত ফেরেন নাজমুল হোসেন শান্ত ও অধিনায়ক মুমিনুল হক। ১১৬ রানে ৩ উইকেট হারানোর পর ইনিংস মেরামতের কাজ ধরেন জহুরুল ও মিঠুন। তাতে চতুর্থ উইকেট জুটিতে আসে ১৩৭ রান।

উইকেটে এসে দ্রুত রান তুলেছেন মিঠুন। সাদা পোশাকে খেললেও ৩ ছক্কা ও ১০ চারে ১২০ বলে করে গেছেন ৯২ রান। অপরপ্রান্তে জহুরুল ছিলেন ধীরস্থির। ২১০ বলে তার রান ৯০।

দ্রুত রান তুলেছেন, মিঠুন তাই আউটও হয়েছেন আগে। সেঞ্চুরি থেকে মাত্র ৮ রান দূরে থাকতে সাজঘরে ফেরেন রানআউটে। দলের রান তখন ২৫৩। এর চার রান পর নিজেও সেঞ্চুরি হাতছাড়া করেন জহুরুল। বিশ্ব ফার্নান্দোর বলে হন এলবিডব্লিউ।

Reneta

বাংলাদেশের হয়ে নতুন দিন শুরু করবেন ত্রিদেশীয় সিরিজের দল থেকে বাদ পড়া সৌম্য সরকার ও মেহেদী হাসান মিরাজ। সৌম্য অপরাজিত ৮ রানে, তার সঙ্গী মিরাজ ব্যাট শুরু করবেন ৭ রানে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ ‘এ’ দল
শেয়ারTweetPin

সর্বশেষ

যে সময় শ্রমিকের জীবন যাপন করতে হয়েছিলো মিলনকে!

আগস্ট ১৫, ২০২৬

প্রকৃতি আমাদের শেখায়—সবকিছুই একদিন বদলে যায়

আগস্ট ১৫, ২০২৬

যে কারণে মেসির অনুশীলনে গোপনীয়তা চান মিয়ামি কোচ

আগস্ট ১৫, ২০২৬

৪০ এর পর পুরুষের নীরব স্বাস্থ্যঝুঁকি

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সড়ক দুর্ঘটনায় আহত কলেজ শিক্ষকের মৃত্যু

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT