চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫ বছর ধরে পানির নীচে যাত্রাবাড়ির দুই কিলোমিটার রাস্তা

শাকের আদনান শাকের আদনান
১০:০৩ অপরাহ্ণ ১৩, জুলাই ২০১৭
পরিবেশ
A A
জলাবদ্ধতা

পাঁচ বছরের জলাবদ্ধতায় ভোগান্তি

রাজধানীতে জলাবদ্ধতা নতুন কিছু নয়, বর্ষাকালে অনেক এলাকাই পানির নীচে তলিয়ে যায়। কিন্তু ৫ বছর ধরে স্থায়ী জলাবদ্ধতা? সেটাই ঘটেছে রাজধানীর যাত্রাবাড়ির একটি এলাকায় যেখানে ৫ বছর ধরে রাস্তায় পানি জমে আছে।

শুধু আজ বা গতকালের চিত্র নয় এটি। রাজধানীর কদমতলীর রায়েরবাগ বাজার থেকে মোহাম্মদবাগ পর্যন্ত দুই কিলোমিটার রাস্তায় এরকম অবস্থা গত ৫ বছরের।

স্যুয়ারেজ লাইন সংস্কারের অভাবে এখান থেকে পানি সরছে না গুণে গুণে ৬০ মাস। দুই দিনের বৃষ্টিতে অবস্থার আরেকটু অবনতি হয়েছে যা হালকা বা ভারী বৃষ্টির পর নিয়মিত ঘটনা।

Banglabid

এই সড়ক দিয়ে যেসব যানবাহন চলে তাদের চলতে হয় চরম ঝুঁকির মধ্যে দিয়ে। রাস্তার দুপাশের ফুটপাত দিয়েও চলার উপায় নেই।

রাস্তার পাশে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ব্যবসা লাটে উঠেছে। রাস্তার পানি ঢুকে যাচ্ছে দোকানের ভেতর। কেউ কেউ তাই ব্যবসার ধারাও পরিবর্তন করেছেন।

এসব বিষয় নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি স্থানীয় জনপ্রতিনিধি। টেলিফোনে জানিয়েছেন, টেন্ডার হয়েছে, তবে কাজ শুরুর সময় জানাতে পারেননি তিনি।

Reneta

মাতুয়াইল ইউনিয়নের এ জায়গাটি এখন দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীনে। কর্পোরেশনও শুধু টেন্ডার হওয়ার সুখবরটি দিতে পেরেছে।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জলাবদ্ধতাযাত্রাবাড়ীরাজধানী
শেয়ারTweetPin

সর্বশেষ

ময়মনসিংহে দোকানে ঢুকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

আগস্ট ১৪, ২০২৬

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপল‌ক্ষে শ্রীমঙ্গলে দোয়া ও আলোচনা সভা

আগস্ট ১৪, ২০২৬
ভারতীয় প্রতিনিধি বাংলাদেশের নির্বাচনের ওপর জোর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৪, ২০২৬

১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৫২ জন কারাগারে

আগস্ট ১৪, ২০২৬

আওয়ামী লীগ ও আগস্ট নিয়ে বিবিসি বাংলার বিশ্লেষণ

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT