চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জলবায়ু ফান্ডের জন্য ১০০ কোটি টাকা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৮ অপরাহ্ণ ০২, জুন ২০১৬
অর্থনীতি
A A

২০১৬-১৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু ট্রাস্ট ফান্ডের জন্য ১০০
কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল
মুহিত জাতীয় সংসদে ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে পরিবেশ ও জলবায়ু
পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় এ বরাদ্দ উপস্থাপন করেন।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, পরিবেশ সংরক্ষণ ও সুরক্ষার জন্য নিজ সম্পদের ব্যবহারে আমরা কার্পণ্য করছি না। এক্ষেত্রে আমরা একটি বিশ্ব মডেলের মর্যাদা লাভ করেছি। গত সাত বছরে এ উদ্দেশ্যে আমরা জলবায়ু ট্রাস্ট ফান্ডের আওতায় তিন হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছি। 

পরিবেশের কথা ভেবে দেশের প্রত্যন্ত অঞ্চলে সৌরবিদ্যুতের আলো ছড়িয়ে দেয়ার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ঝুকি মোকাবেলায় ভূমিকা রাখার দিকনির্দেশনাও এসেছে প্রস্তাবিত বাজেটে।

অর্থমন্ত্রী সংসদকে জানান, পরিবেশ সংরক্ষণে সংরক্ষিত বনাঞ্চল ঘোষণা করা, বিভিন্ন উপজেলায় ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ এবং ৩০ সালের মধ্যে ৩ কোটি পরিবেশবান্ধব চুলা স্থাপন করার কর্মসূচি চালু রয়েছে। সিটি কর্পোরেশনগুলোকে সৌরবাতির সুবিধা দিতে বরাদ্দ থাকছে ৭৬ কোটি টাকা।

অর্থমন্ত্রী সংসদকে আরও জানান, বাজেটে বন ও পরিবেশ খাতে বরাদ্দ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। জলবায়ু পরিবর্তনের ঝুকি মোকাবেলা, বন ও জীববৈচিত্র সংরক্ষণ, নদী ও বায়ু দূষণরোধে সরকারি বরাদ্দের যথাযথ বাস্তবায়নের তাগিদ দেয়া হয়েছে প্রস্তাবিত বাজেটে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাজেটবাজেট ২০১৬-১৭
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

জুলাই ২, ২০২৬
ছবি: ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি (সংগৃহীত)।

আয়াতুল্লাহ খামেনির মরদেহ নেওয়া হবে ঐতিহাসিক কারবালায়

জুলাই ২, ২০২৬

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৪৫ কোটি টাকার ১৯ কেজি স্বর্ণ উদ্ধার

জুলাই ২, ২০২৬

শিল্পী সমিতির নেতৃত্বে কে আসছে, আরমান-মুক্তি নাকি শিবা শানু-জয়?

জুলাই ২, ২০২৬

কোনো শিক্ষক নির্বাচন করতে চাইলে চাকরি ছাড়তে হবে: শিক্ষামন্ত্রী

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT