পরিবেশ

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় ৩০০০ কোটি টাকার কর্মসূচি

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় ৩০০০ কোটি টাকার কর্মসূচি

দেশের উপকুলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলার জন্য ৩০০০ কোটি টাকার কর্মসূচি নিয়েছে সরকার। প্রকল্পে এ পর্যন্ত ১৭৩ মিলিয়ন মার্কিন ডলারের বিদেশী সহায়তাও রয়েছে বলে জানিয়েছে পরিবেশ মন্ত্রণালয়।

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা ও খাপ খাইয়ে নিতে সরকারি জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট ফান্ডের অর্থায়নে ২০১৫-১৬ অর্থবছরে মোট ৭৩ টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়। বাতিল করা হয় ৪টি। ২০১৫-১৬ অর্থবছরে ২৮টি প্রকল্পের কাজ শেষ হয়।

তবে ২০১৬-১৭ অর্থবছর পর্যন্ত এ ফান্ডের অধীনে মোট প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে ৪ শ’৮৭টি। এর মধ্যে ৪২৪টি প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে পরিবেশ মন্ত্রণালয় ছাড়াও স্থানীয় সরকার, পানি, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও পর্যটন মন্ত্রণালয় এবং ৬৩ টি বিভিন্ন প্রতিষ্ঠান ও বেসরকারি সংস্থা।

২০১৭-১৮ অর্থবছরের বাজেট প্রতিবেদনে বলা হয়েছে, জলবায়ু সুরক্ষা ও উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন প্রকল্পে অর্থায়নের মাধ্যমে সক্রিয়ভাবে কাজ করছে মোট ৩৭টি মন্ত্রণালয়। সরকারি অর্থায়নের সঙ্গে জলবায়ু খাতে বিদেশী অর্থায়নের কথাও জানান পরিবেশমন্ত্রী।

২০১৫-১৬ অর্থবছরের তুলনায় ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে ১৬ দশমিক সাত আট শতাংশ বেড়েছে জলবায়ু সংক্রান্ত বরাদ্দ প্রস্তাব।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

বিষয়:জলবায়ু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…