চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জলবায়ু পরিবর্তনের ফলে বাড়ছে ডেংগু, প্রভাব মানসিক স্বাস্থ্যে: বিশ্বব্যাংক

রিজভী নেওয়াজরিজভী নেওয়াজ
২:১৪ অপরাহ্ণ ০৭, অক্টোবর ২০২১
- সেমি লিড, পরিবেশ
A A

জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঢাকা ও চট্টগ্রামে ডেংগু, শ্বাসকষ্ট এবং পানিবাহিত রোগের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে বলে মনে করছে বিশ্বব্যাংক। এমনকি এর নেতিবাচক প্রভাব পড়ছে নগরবাসীর মানসিক স্বাস্থ্যের ওপর। জলবায়ু পরিবর্তন নিয়ে এক প্রতিবেদনে ২০১৯ সালের ডেংগু মহামারী বিশ্লেষণ করে সংস্থাটি এসব তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ওই বছর ঢাকায় বৃষ্টি, তাপমাত্রা এবং আদ্রতা সবগুলোই ডেংগু মশার প্রজননের জন্য উৎকৃষ্ট ছিল। এবারো ডেংগুর প্রাদুর্ভাব প্রকট হয়েছে জলবায়ুর বিরূপ প্রভাবের ফলে।

ঢাকা ও চট্টগ্রামের ৩৬১০টি পরিবারের ১৫ হাজার ৩৮৩ জনের ওপর জরিপ চালিয়ে বিশ্বব্যাংক বলছে, জলবায়ু পরিবর্তন নানারকম রোগে আক্রান্তের সাথে সাথে মানুষের মানসিক স্বাস্থ্যকে বিশেষভাবে প্রভাবিত করছে। তাপমাত্রা, আদ্রতা এবং বৃষ্টিপাতের হ্রাস-বৃদ্ধিতে পানিবাহিত রোগ, শ্বাসকষ্ট এবং ডেংগুর মতো রোগের ওপর বহুমাত্রিক প্রভাব ফেলছে। যেমন তাপমাত্রা এবং আদ্রতা বাড়লে শ্বাস কষ্টের রোগীও বাড়ে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, তাপমাত্রা ১ ডিগ্রী বাড়লে শ্বাসকষ্টের আক্রান্তের হার বাড়ে ৫.৭%। আর আদ্রতা ১% বাড়লে শ্বাসকষ্ট আক্রান্ত হওয়ার ঝুকি বাড়ে ১.৫%। কিন্তু তাপমাত্রা বাড়লে পানিবাহিত রোগ এবং ডেংগুর মতো রোগ কমে।

২০১৯ সালের ডেংগু পরিস্থিতি বিশ্লেষণ করে বিশ্বব্যাংক বলেছে, সেবছর ঢাকায় ফেব্রুয়ারি মাসেই ১১৫ মিলি বৃষ্টি রেকর্ড করা হয়। ১৯৭৬ সালের পর আর কখনো এত বৃষ্টি হয় নাই। মার্চ-জুলাই সময়ে তাপমাত্রা ছিল ২৮-৩৪ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে, আদ্রতা ছিল ৬০-৮০% এর মধ্যে। এর সবগুলোই ডেংগু মশার প্রজননের জন্য উৎকৃষ্ট।

জলবায়ু পরিবর্তন কেবল ঝড়, বন্যা, খরা বাড়াচ্ছে তা নয়, এটি মানুষকে বিষন্ন করে তুলছে বলে বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে। প্রতিবেদনের তথ্যমতো, জাতীয় গড়ের চেয়ে ঢাকা এবং চট্টগ্রামের মানুষের মধ্যে বিষন্নতার হার ১৬% বেশি। আর উদ্বেগে আক্রান্ত হওয়ার হার বেশি ৩১%। উদ্বেগে আক্রান্তদের মধ্যে বয়স্ক মানুষ এবং ২৬-৪০ বছর বয়সী নারীদের সংখ্যা বেশি।

Reneta

বিশ্বব্যাংক আরও বলেছে, ১৯৭৬ থেকে ২০১৯ সাল এই ৪৪ বছরের তাপমাত্রা বেড়েছে দশমিক ৫%। ২০৫০ সাল নাগাদ বাংলাদেশের তাপমাত্রা ১.৪ ডিগ্রী বাড়তে পারে। আর বার্ষিক বৃষ্টিপাত বাড়তে পারে ৭৪ মিমি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জলবায়ু পরিবর্তনডেঙ্গুর প্রকোপডেঙ্গুর প্রাদুর্ভাববিশ্বব্যাংক
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT