চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জলবায়ু পরিবর্তনের নানামুখি সমস্যায় বিপর্যস্ত বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩৯ অপরাহ্ণ ১২, এপ্রিল ২০১৮
পরিবেশ
A A
জলবায়ু পরিবর্তন-পরিবেশ দূষক

জলবায়ু পরিবর্তনের কারণে নানামুখি সমস্যায় বিপর্যস্ত বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষ। কার্বন-ডাই-অক্সাইড গ্যাস বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধির অন্যতম কারণ হলেও এর পাশাপাশি রয়েছে অন্যান্য উপাদান।

এই উপাদানগুলো স্বল্পস্থায়ী জলবায়ু দূষক হিসেবে পরিচিত।

মানুষের বিভিন্ন কর্মকাণ্ডে প্রতিনিয়ত বায়ুমণ্ডলে কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে যা পৃথিবীকে করে তুলছে উত্তপ্ত। ফলে প্রকৃতির স্বাভাবিক নিয়মে বিশৃঙ্খলা দেখা যাচ্ছে যা বিজ্ঞানীদের কাছে জলবায়ু পরিবর্তনের প্রভাব হিসেবে পরিচিত।

তবে বায়ুমণ্ডলে তাপমাত্রা বৃদ্ধিতে কার্বন-ডাই-অক্সাইডের পাশাপাশি রয়েছে বেশ কিছু রাসায়নিক উপাদান। স্বল্পস্থায়ী জলবায়ু দূষক হিসেবে পরিচিত এসব উপাদানের মধ্যে রয়েছে কালো কার্বন, মিথেন, বায়ুমণ্ডলের নিম্নস্তরের ওজোন গ্যাস এবং হাইড্রোফ্লুরোকার্বন।

সনাতন পদ্ধতির ধানের চাতাল, ইটের ভাটা, গবাদি পশুর বর্জ্য, কয়লাখনি ও ডিজেল চালিত যানবাহন থেকে এসব ক্ষতিকর পদার্থ অধিক পরিমাণে নিঃসৃত হয়।

ক্ষণস্থায়ী দূষক পদার্থগুলো বায়ুমণ্ডলে মুক্তভাবে অবস্থান করে তাপমাত্রা বৃদ্ধি তরান্বিত করছে। এরা একদিকে যেমন বায়ুমন্ডলকে দূষিত করছে, অন্যদিকে মানুষ, জীবজন্তু ও উদ্ভিদের ক্ষতি করছে।

Reneta

তবে পবিরবেশবান্ধব উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এই গ্যাসসমূহের নিঃসরণ কমানো সম্ভব। স্বল্পস্থায়ী জলবায়ু দূষকের পরিমাণ কমলে একদিকে যেমন পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির হার হ্রাস পাবে, অন্যদিকে জলবায়ু পরিবর্তনের ভয়ংকর প্রভাব থেকে মুক্তি পাবে মানবসভ্যতা।

আরও দেখুন ভিডিও রিপোর্টে:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জলবায়ুপরিবেশ
শেয়ারTweetPin2

সর্বশেষ

নানা বাড়ি এসে পানিতে ডুবে ইতালি প্রবাসী শিশুর মৃত্যু

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ১১, ২০২৬

সীমান্তে ৪ জনকে পুশইন চেষ্টা বিএসএফের, বিজিবির বাধায় শূন্যরেখায়

জুলাই ১১, ২০২৬

ইরানের পরমাণু স্থাপনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

জুলাই ১১, ২০২৬

বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT