চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জর্জ হ্যারি​সনের ‘বাংলাদেশ’ গেয়েছে আরমীন মুসার ব্যান্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০৯ অপরাহ্ণ ২৭, মার্চ ২০১৭
বিনোদন
A A
দ্য আরমীন মুসা ব্যান্ড

দ্য আরমীন মুসা ব্যান্ড

১৯৭১ সালের ১ আগস্ট যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে ‘কনসার্ট ফর বাংলাদেশ’ আয়োজনে জর্জ হ্যারিসন গেয়েছিলেন ‘বাংলাদেশ’ গানটি। এবার সেই গানটি নতুন করে গেয়েছে ‘দ্য আরমীন মুসা ব্যান্ড’। ২৫ মার্চ রাতে ইউটিউবে গানটির মিউজিক ভিডিও অবমুক্ত করা হয়। গানটিতে কণ্ঠ দিয়েছেন আরমীন মুসা, দীপ্তি হক, আভিটা মাহীন, স্কিওনারা শেহরি। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন আদনান বাপ্পি। অডিও ভিজ্যুয়াল প্রোডাকশনের দায়িত্বে ছিলেন পৃথ্বি রাজ।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পণ্ডিত রবিশংকর মুক্তিযুদ্ধের প্রতি বিশ্বজনমত গড়ে তোলা এবং শরণার্থীদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য তাঁর শিষ্য-বন্ধু বিশ্বখ্যাত ব্যান্ড বিটলসের শিল্পী জর্জ হ্যারিসনকে নিয়ে এই অবিস্মরণীয় কনসার্টের আয়োজন করেছিলেন। এই কনসার্টেই জর্জ হ্যারিসন গেয়েছিলেন গানটি। মূল গানের সঙ্গে পাশ্চাত্যের বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র ব্যবহার করা হলেও এবার আরমীন মুসা ব্যান্ড শুধু অ্যাকুস্টিক পিয়ানো ব্যবহার করে গেয়েছে।

আরমীন মুসা জানান, ‘কনসার্ট ফর বাংলাদেশ’ আয়োজনের ৪০ বছর পূর্তি হয়েছে ২০১১ সালে। তখন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে আয়োজিত এক অনুষ্ঠানে ‘কনসার্ট ফর বাংলাদেশ’ আয়োজনের আটটি গান গেয়েছিলেন তিনি। সম্প্রতি রেডিও নেক্সট থেকে ওই অনুষ্ঠানে গাওয়া চারটি গান গাওয়ার প্রস্তাব দেয় ‘দ্য আরমীন মুসা ব্যান্ড’কে। এখানে তারা ‘বাংলাদেশ’সহ আরও তিনটি গান গেয়েছেন। সবকটিই গানেই শুধু অ্যাকুস্টিক পিয়ানো ব্যবহার করা হয়েছে। নতুন প্রজন্মের কণ্ঠে গানগুলো পেয়েছে অন্যমাত্রা।

আরমীন মুসা আরও জানান, সবকটি গানই লাইভ রেকর্ডিং করা হয়েছে। আগামীতে বাকি তিনটি গানের মিউজিক ভিডিও প্রকাশ করা হবে।

দ্য আরমীন মুসা ব্যান্ডের গাওয়া জর্জ হ্যারিসনের ‘বাংলাদেশ’ গান

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরমীন মুসা
শেয়ারTweetPin

সর্বশেষ

পর্তুগাল নাকি ক্রোয়েশিয়া, কে জিতবে জানাল সুপার কম্পিউটার

জুলাই ২, ২০২৬

যেকোনো বিদেশি হস্তক্ষেপ প্রতিরোধে বাংলাদেশের পাশে চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

জুলাই ২, ২০২৬

সারাদেশে শুরু হলো ‘নজরুল বর্ষ ২০২৬- ২৭’ উদ্‌যাপন

জুলাই ২, ২০২৬

‘রাজনৈতিক কারণে সশস্ত্র বাহিনীতে বৈষম্য কাম্য নয়’

জুলাই ২, ২০২৬

ব্যাংককে আকিজ সিমেন্টের বার্ষিক বিজনেস কনফারেন্স

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT