চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জরিমানা ছাড়া আয়কর দেয়ার সময় বাড়লো

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১০ অপরাহ্ণ ০১, জুন ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

জরিমানা ছাড়া আয়কর জমা দেয়ার সময় বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগামী ২৯ জুনের মধ্যে আয়কর রিটার্ন জমা দেয়া যাবে।

সোমবার এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে এনবিআর।

আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর ধারা ১৮৪জি-তে দেয়া ক্ষমতাবলে এই নির্দেশনা দেয় এনবিআর।

এর ফলে যে সকল করদাতারা চলতি বছরের ২৬ মার্চ থেকে ৩০ মে এর মধ্যে আয়কর রিটার্ন দিতে পারেননি, তারা জরিমানা ছাড়াই আগামী ২৯ জুনের মধ্যে আয়কর রিটার্ন জমা দিতে পারবেন।

এনবিআর সদস্য (করনীতি) মো. আলমগীর হোসেন স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়েছে, ‘সকল শ্রেণির করদাতা এবং উৎসে কর কর্তনকারী কর্তৃপক্ষের জন্য আয়কর অধ্যাদেশ, ১৯৮৪, আয়কর বিধিমালা, ১৯৮৪ এবং অফিস প্রণালীর অধীন যাবতীয় সময়ানুগ কার্যক্রম পরিপালনের সর্বশেষ সময়সীমা যে সকল ক্ষেত্রে ২৬ মার্চ ২০২০ হতে ৩০ মে ২০২০ তারিখের (উভয় দিন অন্তর্ভুক্ত) মধ্যে উত্তীর্ণ হয়েছে, সে সকল ক্ষেত্রে ২৬ মার্চ হতে ৩০ মে তারিখ (উভয় দিন অন্তর্ভুক্ত) পর্যন্ত সময়কাল প্রমার্জনপূর্বক পরিপালনের সময়সীমা ২৯ জুন ২০২০ পর্যন্ত বৃদ্ধি করা হলো।’

প্রমার্জিত সময়কালের জন্য কোনোপ্রকার সুদ কিংবা জরিমানা প্রযোজ্য হবে না বলেও নির্দেশে উল্লেখ করা হয়েছে।

Reneta

এতে আরও বলা হয়েছে, ‘আয়কর কর্তৃপক্ষ, কর আপিলাত ট্রাইব্যুনাল এবং বিকল্প বিরোধ নিষ্পত্তি কার্যক্রমের জন্য আয়কর অধ্যাদেশ, ১৯৮৪, আয়কর বিধিমালা, ১৯৮৪ এবং অফিস প্রণালীর অধীন যাবতীয় সময়ানুগ কার্যক্রম পরিপালনের সর্বশেষ সময়সীমা যে সকল ক্ষেত্রে ২৬ মার্চ ২০২০ হতে ৩০ মে ২০২০ তারিখের (উভয় দিন অন্তর্ভুক্ত) মধ্যে উত্তীর্ণ হয়েছে, সে সকল ক্ষেত্রে ২৬ মার্চ ২০২০ হতে ৩০ মে ২০২০ তারিখ (উভয় দিন অন্তর্ভুক্ত) পর্যন্ত সময়কাল প্রমার্জনপূর্বক পরিপালনের সময়সীমা ৫ আগস্ট ২০২০ পর্যন্ত বৃদ্ধি করা হলো।’

এর আগে গত ২৬ এপ্রিল করোনার সংক্রমণ প্রতিরোধে সাধারণ ছুটির কারণে জরিমানা ও সুদ আরোপ ব্যতীত চলতি বছরের মার্চ ও এপ্রিল মেয়াদের ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বাড়িয়েছিল এনবিআর।

তখন বলা হয়, যে সব করদাতা মার্চ ও এপ্রিল মাসের রিটার্ন নির্ধারিত সময়ের মধ্যে দাখিল করতে পারেননি, তারা জরিমানা ও সুদ ছাড়াই আগামী ৯ জুনের মধ্যে দাখিল করতে পারবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এনবিআরকরোনাকরোনাভাইরাস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বৃষ্টির পানিতে এক হাজার যাত্রী নিয়ে আটকে আছে পর্যটক এক্সপ্রেস

জুলাই ৭, ২০২৬

চট্টগ্রাম, রংপুরসহ চার বিভাগে বন্যার শঙ্কা

জুলাই ৭, ২০২৬

টাঙ্গাইলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড

জুলাই ৭, ২০২৬

বেলুচিস্তানে অস্ত্রধারীদের হামলায় নয় পুলিশ নিহত

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT