চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জরিপে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা এগিয়ে: জয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০৫ পূর্বাহ্ণ ২৭, এপ্রিল ২০১৫
রাজনীতি
A A

ঢাকার উত্তর ও দক্ষিণে বিএনপি সমর্থিত প্রার্থীদের চেয়ে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা এগিয়ে রয়েছেন বলে সোমবার রাতে নিজের ফেসবুক পেজে পোস্ট দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। এতে দল সমর্থিত প্রার্থীদের জন্য ভোটও চান তি‌নি।

একটি জরিপের বরাত দিয়ে তিনি লিখেছেন, দুই সিটিতে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থীরা উল্লেখযোগ্যভাবে এগিয়ে আছেন। ঢাকা দক্ষিণে ২ হাজার ২৮০ জন উত্তরদাতার ৪৯ শতাংশ বলেছেন যে তারা আওয়ামী লীগের পক্ষের প্রার্থী সাঈদ খোকনকে ভোট দে‌বেন। তার প্রতিদ্বন্দ্বী মির্জা আব্বাসের পক্ষে ৪৩ শতাংশ।

সজীব ওয়াজেদ আরো লিখেছেন, ঢাকা উত্তরের ২ হাজার ১৬০ জন উত্তরদাতার মধ্যে ৫১.৯ শতাংশের পছন্দ আনিসুল হককে। সেখানে ৩৩ শতাংশের পছন্দ তাবিথ আউয়াল।

তিনি উল্লেখ করেন,‘ফোর্স এন ফোকাস লিমিটেড’ মাঠ জরিপটি পরিচালনা করে। জরিপের জন্য ‘সিআরআই’ এবং ‘সুচিন্তা’ প্রশ্নগুলো প্রস্তুত এবং গবেষণা পদ্ধতি নির্বাচন করে।

প্রায় সমান সংখ্যক বিভিন্ন বয়সের পুরুষ ও মহিলা উত্তরদাতাদের নিয়ে জরিপটি করা হয় ব‌লে জয় জা‌নি‌য়ে‌ছেন। উত্তরদাতা‌দের  ৬০ শতাংশ তরুণ।

প্রধানমন্ত্রীর উপ‌দেষ্টা তার পোস্টে বলেন, যখন এটা জাতীয় রাজনীতির বিষয়, তখন ৫৭ শতাংশ অর্থাৎ একটা বড় অংশই দেশের উন্নয়নের স্বার্থে আওয়ামী লীগের উপর আস্থা রাখেন। এটা তারই সাক্ষ্য যে, গত ৬ বছর যাবৎ আমরা শিক্ষা, বিদ্যুত, অবকাঠামো এবং অবশ্যই ডিজিটাল বাংলাদেশসহ সকল খাতে উন্নয়নমূলক সব কাজ করেছি। আওয়ামী লীগ সরকার ছাড়া এসবের কিছুই হয়তো হতো না।

Reneta

তিনি আরো বলেন, ঢাকা শহরের জন্য ক্ষমতায় আওয়ামী লীগ সরকার ছাড়া হয়তো এসব উড়াল সড়ক এবং উঁচু রাস্তাঘাট আপনি পেতেন না, যা আমরা বিগত আমলে তৈরি করেছি। আমরা এখন মেট্রো সিস্টেম তৈরি প্রক্রিয়াধীন রেখেছি, কিন্তু সিটি কর্পোরেশনে আওয়ামী লীগের মেয়র ছাড়া এটি সম্ভব হবে না। তাই আমি আপনাদের সকলের কাছে আবেদন করছি,আপনারা সবাই নির্বাচনের দিন বের হয়ে আসুন এবং ভোট দিন।

‘ঢাকা উত্তরে আনিসুল হককে ভোট দিন, দক্ষিণে ভোট দিন সাঈদ খোকনকে এবং আ.জ.ম নাসির উদ্দিনকে ভোট দিন চট্টগ্রামে। অনুগ্রহ করে আপনাদের বন্ধু ও পরিবারের সদস্যদেরও বলুন তাদের ভোট দিতে,’ এভা‌বেই আওয়ামী লীগ সম‌র্থিত মেয়র প্রার্থী‌দের প‌ক্ষে ভোট চান তি‌নি।

জরিপ বিষয়ে বিস্তারিত জানতে একটি লিংকও দেন জয়। http://cri.org.bd/…/awami-league-backed-candidates-gain-fi…/পোস্টের শুরুতে তিনি নেপালের ভূমিকম্পের ঘটনাকে হৃদয়বিদারক উল্লেখ করে বলেন, নেপালের সকল জনগণের জন্য আমার সহানুভূতি রইলো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সজীব ওয়াজেদ জয়সিটি নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
২০২৫ সালের জুলাই মাসে জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সাথে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

‘ইন্দো’ বাদ দেওয়ায় যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান নিয়ে প্রশ্ন

জুলাই ৯, ২০২৬

আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জানালেন আইনমন্ত্রী

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT