চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয় পেলেও ভালো ফুটবল খেলিনি: জাভি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৯ পূর্বাহ্ণ ২২, এপ্রিল ২০২২
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A

স্প্যানিশ লা লিগায় রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে জয় তুলে টেবিলের দ্বিতীয় স্থান পুনরুদ্ধার করার পরও খুশি নন জাভি হার্নান্দেজ। ম্যাচে পিয়েরে-এমেরিক অবামেয়াংয়ের করা একমাত্র গোলে ১-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে বার্সেলোনা।

সোসিয়েদাদের ডেরায় সামর্থ্যের সবটুকও নিংড়ে দিতে পারেনি জাভি শিষ্যরা। ম্যাচে জয় পেলেও বল দখলে সোসিয়েদাদের থেকে পিছিয়ে ছিল বার্সা। গোলের জন্য সোসিয়েদাদ যেখানে শট নিয়েছে পাঁচটি জাভির ছেলেরা সেখানে কেবল একবার।

ম্যাচের ১১ মিনিটে ফেররান তরেস গোলরক্ষককে বোকা বানিয়ে মাথার উপর দিয়ে অবামেয়াংকে উদ্দেশ্য করে বাড়িয়ে দিল মাথা ছুঁইয়ে বল জালে পাঠিয়ে উদযাপনের উপলক্ষ পায় বার্সা। এরপর পুরু ম্যাচে একাধিক বার সুযোগ তৈরি হলেও দুর্বল ফিনিশিংয়ে গোল বঞ্চিত থাকতে হয়েছে বার্সার।

ম্যাচে জয় তুলে সেভিয়াকে পিছনে ফেলে টেবিলের দুইয়ে উঠে আসলেও খুশি নন জাভি। তবে ভবিষ্যতে এই জয় অনেক গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।

‘তিনটি পয়েন্ট অর্জিত হওয়ায় সন্তুষ্ট, দল এবং ক্লাবের ভবিষ্যতের জন্য এটি গুরুত্বপূর্ণ। তবে আমি খেলা নিয়ে সন্তুষ্ট নই। দ্বিতীয়ার্ধে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। আমাদের আত্ম-সমালোচনা করতে হবে। আমরা ভালো খেলিনি। আমাদের অনেক উন্নতি করতে হবে।’

‘ছেলেদের মাঝে ক্লান্তির ছাপ লক্ষ্য করছি। জর্ডি, রোনাল্ড ও পিকে মাঠে কঠিন সময় পার করছে। ব্যস্ত সূচীর মধ্যে দিয়ে যেতে হচ্ছে আমাদের। আমরা পুরো ৯০ মিনিট প্রতিপক্ষকে চাপে রাখতে চাই। কিন্তু এখন এটা কঠিন হয়ে যাচ্ছে। খেলার ধরনে পরিবর্তনের কারণে এটা দীর্ঘদিন করা হয়নি। তবে ছেলেরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অবামেয়াংজাভিতরেসবার্সেলোনারিয়াল সোসিয়েদাদলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বকেয়া বেতনের দাবিতে যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে মানববন্ধন

মে ১৯, ২০২৬

ভারতের নাগরিকত্ব পেতে বাংলাদেশসহ ৩ দেশের জন্য কঠোর নিয়ম

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

‘শিলিগুড়ি করিডোর’র দায়িত্ব কেন্দ্রীয় সরকারের কাছে হস্তান্তর করল পশ্চিমবঙ্গ সরকার

মে ১৯, ২০২৬

বিশ্বকাপের বাকি ২৩ দিন: টাইয়েন্টো থেকে ট্রাইয়েন্ডা, বিশ্বকাপের যত বল

মে ১৯, ২০২৬

যে কারণে মাঝরাতে কবর খুঁড়তে হয়েছিল শাহরুখকে!

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT