চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/h-ky_b3Cahg?si=O8Bjm81N2TnW8r_E
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জমজমাট ম্যাচে শেখ জামালের শেষ হাসি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৪ অপরাহ্ণ ২৫, ফেব্রুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ডিপিএলের জমজমাট ম্যাচে জয় পেয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে ১১ হারায় নুরুল হাসান সোহানের দল।

টস হেরে প্রথম ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৬৯ রান করে শেখ জামাল। জবাবে ৫ উইকেট হারিয়ে ১৫৮ রানে থামে খেলাঘরের ইনিংস।

শেখ জামালের হয়ে ব্যাট হাতে রান পেয়েছেন প্রথম পাঁচ ব্যাটসম্যান। সবাই কুড়ির বেশি রান করেছেন। তবে সর্বোচ্চ ৪৩ রান করেন অধিনায়ক নুরুল হাসান সোহান। ২৮ বলে এক চার ও তিন ছক্কায় এই রান করেন তিনি। সোহান ছাড়াও ইমতিয়াজ হোসাইন ৩১, ফারদিন হাসান ২১, হাসানুজ্জামান ২৬ ও নাসির হোসেন ৩৪ রান করেন।

খেলাঘরের হয়ে মঈনুল ইসলাম নেন দুটি উইকেট।

১৭০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ম্যাচের অর্ধেকেরও বেশি সময় পর্যন্ত জয়ের পথে ছিল খেলাঘর। একটা সময় এক উইকেট হারিয়ে ১১৫ রান তুলে ফেলেছিল তারা। কিন্তু শেষ দিকের ব্যাটসম্যানরা রান করতে না পারায় জেতা হয়নি তাদের।

হাফসেঞ্চুরির পাশাপাশি দলীয় সর্বোচ্চ ৬৯ রান করেন রবিউল ইসলাম রবি। তার ৫১ বলের ইনিংসে ছিল ৭টি চার ও তিনটি ছক্কার মার। তিনি ছাড়াও রান পেয়েছেন মহিদুল ইসলাম অঙ্কন ৩৪, সাদিকুর রহমান ২১ ও মাসুম খান অপরাজিত ১৯।

Reneta

শেখ জামালের হয়ে একাই চার উইকেট নিয়ে খেলাঘরের খেল খতম করেন শহিদুল ইসলাম। পরে ম্যাচ সেরাও হয়েছে তিনি। অপর উইকেটটি নেন ইলিয়াস সানি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: খেলাঘরডিপিএল টি-টুয়েন্টিলিড স্পোর্টসশেখ জামাল
শেয়ারTweetPin

সর্বশেষ

সত্যজিৎ রায়, বাংলা সিনেমার বিশ্বদূত

এপ্রিল ২৩, ২০২৬

শুক্রবারের মধ্যেই ইরানের সঙ্গে শান্তি আলোচনা হতে পারে: ডোনাল্ড ট্রাম্প

এপ্রিল ২২, ২০২৬

কক্সবাজারে অপহৃত সেই ইউপি সদস্য মুক্ত

এপ্রিল ২২, ২০২৬

তিন মাসের মাথায় কোচ বরখাস্ত করল চেলসি

এপ্রিল ২২, ২০২৬

গাড়ি থামিয়ে অস্ত্রের মুখে ইউপি সদস্য অপহরণ

এপ্রিল ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT