চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জমকালো সাজুন ঈদের রাতে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২০ অপরাহ্ণ ০৩, জুন ২০১৯
লাইফস্টাইল
A A

ঈদ বলে কথা! একটু বেশি না সাজলে কি হয় বলুন? চেহারাতেই থাকবে উৎসবের আমেজ। তাহলেই না ঈদের আনন্দ পাওয়া যায় তাই না? ঈদকে ঘিরে সবারই ভাবনাটা এমন। বিশেষ করে রাতের সাজের ক্ষেত্রে তরুণীরা জমকালো সাজটাকেই বেশি প্রাধান্য দিচ্ছেন। জেনে নিন রাতের মেকআপ সম্পর্কে কিছু টিপস।

রাতের সাজে বেইসটা একটু ভারী হবে। তবে খুব বেশি ভারী নয়। কারণ এবারের ঈদে গরম থাকবে। মেকআপ প্রাইমার ব্যবহার করতে ভুলবেন না। ফাউন্ডেশন এবং কনসিলার ব্যবহার ব্রাশ কিংবা মেকআপ স্পঞ্জ দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এরপর কন্ট্যুরিং কিট দিয়ে কন্ট্যুর করে নিন। এরপর এবং চিক-বোন, নাকের ওপর, কপাল, এবং থুতনিতে হাইলাইটর ব্যবহার করুন।

চোখের মেকআপের ক্ষেত্রে এবার একটু হালকা মেকআপ চলছে। তবে হালকা রঙয়ের আইশ্যাডো’র সাথে কাট এন্ড ক্রিজ, ডাবল উইংস, গ্লিটার লাইনস খুব চলছে এখন। চোখের কোণ এবং আইব্রো বোনে হাইলাইটার ব্যবহার করতে ভুলবেন না। এবার ঈদে আইব্রোটাকে একটু মোটা করে আঁকার চল চলছে। কালো আইশ্যাডো বা বাদামি পেনসিল দিয়ে ভ্রু সুন্দর করে এঁকে নিন। আইলাইনার কিংবা জেল কাজল দিয়ে নিখুঁত উইংস একে নিন। চোখের কোলে সাদা কাজল দিয়ে নিচের পাতায় চিকন করে আইলাইনার দিতে পারেন। এতে চোখ জোড়াকে বেশ বড় দেখাবে। আকর্ষণীয় চোখের মেকআপের জন্য অবশ্যই আইল্যাশ পরতে ভুলবেন না। আইল্যাশ পরার পরে দুই কোট করে মাশকারা লাগিয়ে নিন চোখের ওপর ও নিচের পাতায়।

ব্লাশন লাগানোর সময় খেয়াল রাখবেন সঠিক স্থানে লাগাচ্ছেন কিনা। ত্বকের রং ও পোশাকের রঙের সাথে মিলিয়ে ঈদের রাতে একটু গাঢ় রঙের ব্লাশন ব্যবহার করতে পারেন। রঙের ক্ষেত্রে বেছে নিতে পারেন গাঢ় গোলাপি, পিচ, ইট রঙ, কমলা,ও বাদামি। ত্বকের রং ও পোশাক অনুযায়ী ব্লাশনের রং নির্বাচন করুন। খেয়াল রাখবেন, যাতে ব্লাশন যেন খুব ভালো করে ব্লেন্ড হয়।

চোখের মেকআপটা যেহেতু এবার একটু হালকা, তাই লিপস্টিকে চলছে গাঢ় রঙ। উজ্জ্বল গোলাপি, মেজেন্টা, মেরুন, কফি,চকলেট, টকটকে লাল, ইট লাল, রুবি লাল, কমলা, গাঢ় বেগুনি ইত্যাদি রঙ চলছে এবার ঈদে।

চুল শ্যাম্পু করে ঝরঝরে করে নিন। স্ট্রেইটনার দিয়ে স্ট্রেইট করে ছেড়ে রাখতে পারেন। অথবা কার্লিং মেশিন দিয়ে কার্ল করে নিচের দিকে রোল করে রাখতে পারেন। অথবা সামনে হালকা ফুলিয়ে পেছনে খোপা করে রাখতে পারেন। চুলের জন্য নানান রকম এক্সেসরিজ পাওয়া যাচ্ছে। পাথর-খচিত মেটালের এসব এক্সেসরিজ খুব সাধারণ চুলের স্টাইলকেই অসাধারণ করে তুলতে পারে। এছাড়াও কাঁচা ফুল ব্যবহার করেও আপনি সতেজ লুক আনতে পারেন ঈদের সাজে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ঈদ ২০১৯ঈদের সাজ
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্লেষকদের মতে  শ্রম আইন কঠোরভাবে বাস্তবায়ন ছাড়া প্রকৃত পরিবর্তন সম্ভব নয়; ছবি:এআই

জুলাইয়ের চেতনা কি পৌঁছেছে কারখানা ও শ্রমবাজারে?

মে ১, ২০২৬

পর্দায় শ্রমিকের লড়াই, যে সিনেমাগুলো না দেখলেই নয়

মে ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে হকার পুনর্বাসন কার্যক্রম শুরু

এপ্রিল ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

অতিরিক্ত সচিবদের বিদেশ সফরে ইকোনমি ক্লাস বাধ্যতামূলক

এপ্রিল ৩০, ২০২৬

ইংল্যান্ডের কাউন্টির আদলে ঘরোয়া ক্রিকেটের কাঠামো তৈরির উদ্যোগ বিসিবির

এপ্রিল ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT