চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জমকালো আয়োজনে যাত্রা করলো দেশীয় অ্যাপ ‘সিনেবাজ’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২২ অপরাহ্ণ ১৬, জুলাই ২০২১
বিনোদন
A A

ধুমধাম আয়োজনে যাত্রা শুরু করলো বাংলাদেশি নতুন ওটিটি প্লাটফর্ম ‘সিনেবাজ’। বৃহস্পতিবার পরীক্ষামূলকভাবে চালু হওয়া এ অ্যাপটির স্লোগান ‘বিনোদন এখানেই’। অ্যাপটিতে বাংলাদেশি শিল্পীদের সিনেমা, ওয়েব ফিল্ম ও ওয়েব সিরিজের পাশাপাশি কলকাতার বিভিন্ন শিল্পী নির্মাতাদের কনটেন্টও পাওয়া যাবে বলে জানান সিনেবাজ অ্যাপের কর্ণধার সেলিম খান।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে জমকালো আয়োজনের মাধ্যমে অ্যাপটি উদ্বোধন ঘোষণা করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এম.পি। শাপলা মিডিয়ার কর্ণধার প্রযোজক সেলিম খানের সভাপতিত্বে অ্যাপ লঞ্চিং অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মিশা সওদাগর, জাহিদ হাসান, অপু বিশ্বাস, আনিসুর রহমান মিলন, জায়েদ খান, ড্যানি সিডাক, দীঘি, শান্ত খান প্রমুখ।

চিত্রপরিচালকদের মধ্যে ছিলেন সোহানুর রহমান সোহান, শাহীন সুমন, অপূর্ব রায়সহ অনেকে। অ্যাপ লঞ্চিং অনুষ্ঠানে ঘোষণা দেয়া হয়, অপু বিশ্বাস ও জায়েদ খানকে নিয়ে ‘জখম’ নামে নতুন সিনেমা বানাবে শাপলা মিডিয়া, পরিচালনা করবেন অপূর্ব রানা। সেই সিনেমায় চমক হিসেবে থাকছেন কলকাতার ঋতুপর্ণা সেনগুপ্ত।

প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার অ্যাপ ‘সিনেবাজ’। শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শৈশব-কৈশোর নিয়ে নির্মিত ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ সিনেমাটি ফ্রি দেখার সুযোগ দেয়া হয়েছে সিনেবাজে। প্লে-স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করেই ফ্রি দেখা যাচ্ছে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’।

সময়ের প্রয়োজনেই নতুন ওটিটি প্লাটফর্ম নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছেন শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান। তিনি বলেন, ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ বর্তমানে ফ্রিতে দেখা যাচ্ছে। এরপর ‘আগস্ট ১৯৭৫’ মুক্তি দেয়া হবে। দুটোই পরীক্ষামূলকভাবে মুক্তি দেয়া হয়েছে।

Reneta

এদিকে, আসন্ন ঈদে দেশের সিনেমা হল বন্ধ থাকায় শাপলা মিডিয়ার সিনেমা শাকিব খানের ‘বিদ্রোহী’ মুক্তির কথা শোনা গেলেও সেটি এখনো চূড়ান্ত হয়নি বলে চ্যানেল আই অনলাইনকে জানান সেলিম খান।

তিনি বলেন, বৃহস্পতিবার অ্যাপটি পরীক্ষামূলকভাবে চালু করেছি। বুঝে শুনে বিদ্রোহীসহ অন্যান্য সিনেমা মুক্তি দেব। আমাদের একাধিক ছবি তৈরি আছে।

সেলিম খান আরও জানান, সিনেবাজ অ্যাপে মুক্তির অপেক্ষায় আছে আগস্ট ১৯৭৫, বিদ্রোহী, কমান্ডো, বিক্ষোভ, লাইভ, অগ্নিবীনা, বুবুজান, লাগ ভেলকি লাগ, মাফিয়া, ছুটি, চোখ, চক্কর সিনেমাগুলো। এসব সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান, নিরব, বুবলী, আরিফিন শুভ, সাইমন সাদিক,মাহিয়া মাহি, শান্ত খান,আনিসুর রহমান মিলন, আঁচল, সোহানা সাবা, দীঘি, দেব, শ্রাবন্তী, বনি ও কৌশানী প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আগস্ট ১৯৭৫আঁচলআনিসুর রহমান মিলনআরিফিন শুভকমান্ডোচোখছুটিদীঘিদেবনিরববিক্ষোভবিদ্রোহীবুবলীবুবুজানমাফিয়ামাহিয়া মাহিলাইভলিড বিনোদনশাকিব খানশান্ত খানশাপলা মিডিয়াশ্রাবন্তীসাইমন সাদিকসোহানা সাবা
শেয়ারTweetPin

সর্বশেষ

বেলজিয়ামের বিপক্ষে জিতে ১৬ বছর পর সেমিফাইনালে স্পেন, প্রতিপক্ষ ফ্রান্স

জুলাই ১১, ২০২৬

স্পেন দূর্গ ভাঙল বেলজিয়াম, প্রথমার্ধে ১-১ সমতা

জুলাই ১১, ২০২৬

জন্মদিনে চ্যানেল আইয়ের উপহার পেয়ে অবাক পূর্ণিমা

জুলাই ১১, ২০২৬

আয়াতুল্লাহ খামেনিকে উৎসর্গ করে আদনান সামির চার গান

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনা–সুইজারল্যান্ড ম্যাচ পরিচালনা করবেন পর্তুগিজ রেফারি

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT