চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আপন জুয়েলার্সের জব্দ স্বর্ণ ফেরত দিতে ৪৮ ঘন্টার আল্টিমেটাম

জসিম উদ্দিন বাদলজসিম উদ্দিন বাদল
৫:৩৫ অপরাহ্ণ ০৭, জুন ২০১৭
অর্থনীতি
A A

আপন জুয়েলার্সের ৫টি শোরুম থেকে শুল্ক গোয়েন্দা অধিদফতরের জব্দ করা স্বর্ণ ফেরত দিতে ৪৮ ঘন্টার অাল্টিমেটাম দিয়েছে সোনা ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

বুধবার দুপুরের দিকে রাজধানীর বায়তুল মোকাররমে বাজুস কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অাল্টিমেটাম দেন সংগঠনের সহ-সভাপতি এনামুল হক খান। এ সময় বাজুস নেতারা শুল্ক গোয়েন্দা অধিদফতরের প্রধান মঈনুল খানকে প্রত্যাহারের দাবি জানান।

বাজুসের সিনিয়র সহসভাপতি এনামুল হক দোলন বলেন, কয়দিন পর পর মঈনুল খান একটা করে বিবৃতি দেন। এরফলে ক্রেতা ও স্বর্ণ ব্যবসায়িদের মধ্যে এক ধরণের আতংক সৃষ্টি হয়। গত কয়েক দিনে শুল্ক গোয়েন্দার অনৈতিক কর্মকাণ্ডে জুয়েলারি ব্যবসায়িদের ২৮ লাখ পরিবার পথে বসার উপক্রম হয়েছে। বেকার হয়েছে হাজার হাজার কর্মচারি।

তিনি বলেন, হয়তো জামায়াত-বিএনপির কোনো চক্রের কারণে সরকারের শেষ সময়ে সরকারকে সমস্যায় ফেলতে উঠেপড়ে লেগেছে।

এনামুল হক বলেন, ড. মঈনুল খান বলেছেন, স্বর্ণ নাকি সব অপকাণ্ডের অক্সিজেন, তার কাছে আমরা জানতে চাই, তার মা ও স্ত্রী যেসব অলংকার ব্যবহার করছে সেগুলো দিয়ে কী কী অপকর্ম হয়?

Reneta

তিনি বলেন, অন্যায়ভাবে আপন জুয়েলার্সের স্বর্ণ জব্দ করেছে। আগামী ৪৮ ঘন্টার মধ্যে জব্দকৃত সব স্বর্ণ ফেরত দিতে হবে। একই সঙ্গে বৈধভাবে স্বর্ণ আমদানির নীতিমালা করা না হলে, আগামী রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য সারা বাংলাদেশের সব স্বর্ণ দোকান বন্ধ থাকবে। সোমবার দেশব্যাপী সভা ও মিছিল করা হবে। এদিন দুপুর ১২টা থেকে বাজুস কার্যালয় থেকে পদযাত্রা শুরু করা হবে। এবং অর্থমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রীকে স্মারকলিপি দেয়া হবে। স্বর্ণের উপর ১৫ শতাংশ ভ্যাট বসানো হয়েছে। অথচ পার্শ্ববর্তী দেশে কোনো ভ্যাট নাই। ভ্যাট আরোপের কারণে অতিরিক্ত ১২ হাজার টাকা দিয়ে সবাই গহনা কিনতে পারবে না। স্বর্ণ শিল্পকে ধ্বংস করার জন্যই তা করা হয়েছে।

এর আগে ধর্মঘট ডেকে তা প্রত্যাহার করে এখন কেন পুনরায় ডাকা হচ্ছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সেসময় শুল্ক গোয়েন্দা বিভাগ থেকে আমাদের আশ্বস্ত করা হয়েছে আপন জুয়েলার্সের সমস্যা সমাধান করা হবে। কোনো দোকানে কেউ হামলা করবে না। এফবিসিসিআই থেকেও আশ্বস্ত করা হয়েছে। তাই তাৎক্ষণিক ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। কিন্তু তিনি কথা রাখেনি। তাই আমরা মঈনুলের অপসারণ দাবি করছি।

আপন জুয়েলার্সের মালিককে জীবন্ত হত্যা করা হয়েছে অভিযোগ করে এনামুল হক বলেন, সম্পূর্ণ বেআইনিভাবে আপন জুয়েলার্সকে ধ্বংস করা হচ্ছে। মনে রাখবেন কিছুদিনের মধ্যে তা প্রমাণিত হবে। কারণ মঈনুলের উপরেও লোক আছে, হাইকোর্ট আছে, সুপ্রীম কোর্ট আছে। অতএব সব কিছুর প্রমাণ হবে।

 

ছবি: জসিম উদ্দিন বাদল

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আপন জুয়েলার্সআপন জুয়েলার্সে অভিযানবাংলাদেশ জুয়েলার্স সমিতি
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT