চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে পেটালো পরিবহন শ্রমিকরা

সাবিকুন্নাহার লিপিসাবিকুন্নাহার লিপি
৪:১৫ অপরাহ্ণ ০৪, মার্চ ২০১৯
শিক্ষা
A A

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে পিটিয়ে জখম করেছে পরিবহন শ্রমিকেরা। জখম হওয়া শিক্ষার্থী সাকিব অংকুর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১১তম ব্যাচের ইতিহাস বিভাগের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা চ্যানেল আই অনলাইনকে বলেন: সকালে ‘ব্রাদার্স সেন্ট্রাল’ পরিবহনে করে মোহাম্মদপুর থেকে ক্যাম্পাসে আসার পথে হাজারীবাগে বেপরোয়াভাবে বাস চালানোর প্রতিবাদ করায় অংকুরের উপর ক্ষিপ্ত হয় হেলপার। একপর্যায়ে সে হাফ ভাড়া দিতে গেলে তাকে বেধড়ক মারধর করে বাস চালক ও হেলপার। তখন যাত্রীরা তাকে বাস থেকে নামিয়ে দেয় এবং বাস ভাংচুর করে।

পরবর্তীতে স্থানীয়রা তাকে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা এখন শঙ্কামুক্ত।

কোতোয়ালি জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোঃ বদরুল হাসান চ্যানেল আই অনলাইনকে বলেন: এ ঘটনায় আমরা দুটি বাস আটক করেছি। এখন মালিক পক্ষ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একসাথে বসেছে। তারা একসাথে বসে একটা সমাধানে আসবে। মামলা করা হবে এবং আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আলোচনা শেষে মালিকপক্ষ চিকিৎসা বাবদ ৩০ হাজার টাকা জরিমানা এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মামলা করার সিদ্ধান্তে আসে।

এ বিষয়ে সহকারী প্রক্টর ড.মোস্তফা কামাল চ্যানেল আই অনলাইনকে বলেন: ওরা এখন ১০ হাজার টাকা জরিমানা দিয়ে গেছে, দুদিন পর আরো ২০ হাজার টাকা দিবে। বাস থানায় আটক আছে। পুরো টাকা দেওয়ার পর বিষয়টা আপোষ করা হবে। আমরা হাজারীবাগ থানায় ড্রাইভার এবং হেলপারের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছি। ভিকটিম বাদী হয়ে মামলা করবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জগন্নাথ বিশ্ববিদ্যালয়শিক্ষার্থী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই পরীক্ষার তারিখ পরিবর্তন

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদ ভবনের সামনে লাঠিচার্জ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করল পুলিশ

জুলাই ১৪, ২০২৬
ছবি: পিএমও।

প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিনের প্রতিনিধিদলের সাক্ষাৎ

জুলাই ১৪, ২০২৬

সংসদে ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের অবস্থান

জুলাই ১৪, ২০২৬

পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ত্রুটির জন্য ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT