চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জবাব দেবার মানুষ কই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০৫ অপরাহ্ণ ১৭, মে ২০১৬
বাংলাদেশ
A A

নারায়ণগঞ্জে স্কুলের প্রধান শিক্ষককে গণধোলাই ও পরে সাংসদের নির্দেশে কান ধরে উঠবসের ন্যক্কারজনক ঘটনায় দেশব্যাপী শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বইছে ঝড়।

এমন অমানুষিক কাজের প্রতিবাদ জানিয়ে নিজেদের কানধরা ছবি কিংবা ভিডিও পোস্ট করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। শুধু দেশে নয় প্রবাসী বাংলাদেশী আশা নাজনীন কানে ধরা ছবি পোস্ট করেন। এছাড়াও অভিনেতা ইরেশ যাকের, রওনক হাসান এবং লেখক রাজেশ পাল কানে ওঠবস করা ছবি পোস্ট করে সকল শিক্ষকদের নিকট ক্ষমা চেয়েছেন।

অনেকে আবার ‘জাতির সর্বোচ্চ পদে আসীন এবং জাতির মেরুদন্ড বলে স্বীকৃত মহান শিক্ষকক অপমানে আমি লজ্জিত স্যার বলে নিজের কান ধরে উঠবস করার ছবি পোস্ট করেছেন।

এমডি মাসুদ মিয়া নামে একজন ব্যক্তি কানে ধরা ছবি পোস্ট করে লিখেছেন,  শিক্ষক হল মানুষের বিবেক, গোটা জাতির বিবেক। সেই শিক্ষককে যখন কোন অবিবেকবান এইভাবে অপমান করে তখন গোটা বাঙ্গালি জাতি অপমানিত হয়।

একটি বেসকারি টেলিভিশনে কর্মরত সাইফুল বাতেন টিটু কান ধরা ছবি পোস্ট করে লিখেছেন, আমি একজন স্কুল শিক্ষকের ছেলে। আমার বাবার মত-ই একজন শিক্ষককে তার ছাত্র এবং হাজার হাজার মানুষের সামনে কান ধরে উঠবস করিয়েছে একজন আইন প্রনেতা।

ঘটনাটি আমার বাবার সাথেও ঘটতে পারতো। জানি এই বর্বরতার কোনদিন কোন বিচার এদেশে হবে না। আমার ফেইসবুক বন্ধুদের মধ্যে যারা শিক্ষকের সন্তান রয়েছেন তাদের কাছে অনুরোধ করবো আসুন আমারা কান ধরে আমাদের বাবাদের কাছে মাফ চেয়ে নি। আব্বু ভুল করেছি…… মাফ করে দাও। আমরা দিন দিন জানোয়ার হয়ে যাচ্ছি আব্বু। আমারা আর কোনদিন মানুষ হতে পারব না আব্বু। আব্বু মাফ করে দাও।

Reneta

এদিকে মঙ্গলবার সকালে তুমুল বৃষ্টির মধ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কেন্দ্রীয় লাইব্রেরী ভবনের সামনে কান ধরে দাঁড়িয়ে থেকে শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদ করে শিক্ষক শ্যামল কান্তির কাছে জাতির পক্ষ থেকে ক্ষমা চান তারা।

গত ১৩ মে বিকেলে ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে কলাগাছিয়া ইউনিয়নের কল্যাণদি এলাকায় পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে সবার সামনে কান ধরে উঠবস করিয়ে ক্ষমা চাওয়ান স্থানীয় সংসদ ও জাতীয় পার্টি নেতা সেলিম ওসমান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শিক্ষক লাঞ্ছিতসেলিম ওসমান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দোহায় যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ঘিরে ভিন্নমুখী অবস্থান

জুন ২৯, ২০২৬

শিশুশ্রম নিরসনে নবায়িত অঙ্গীকার: বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস ২০২৬ পলিত

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সিপিসির প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘১ জুলাই পদক’ দেবেন শি জিনপিং

জুন ২৯, ২০২৬

তাইজুলের ৭ উইকেট, দ্বিতীয় দিন শেষে ২৩০ রানে পিছিয়ে বাংলাদেশ

জুন ২৯, ২০২৬

শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশের গেম চেঞ্জার: প্রধানমন্ত্রী

জুন ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT