চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জন্ম থেকে দৃষ্টিহীন প্রণব লাল ছবি তোলেন প্রযুক্তির সাহায্যে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩৬ অপরাহ্ণ ৩০, নভেম্বর ২০২০
আন্তর্জাতিক
A A

দু’চোখে দেখতে পান না কিছুই। পুরোপুরি দৃষ্টিহীন।  অথচ তিনি দেশ-বিদেশ ঘুরে বেড়ান। পাহাড়-পর্বত চষে বেড়ান। ছবি তুলেন প্রকৃতির নানা সৃষ্টিরাজির। পাহাড়-পর্বত, বৃক্ষ, নদী-সাগর, জীবজন্তু তার ক্যামেরায় ধরা পড়ছে দুর্দান্তভাবে।

ফটোগ্রাফার প্রণব লাল।  ৩২ বছরের একজন ভারতীয় যুবক। জন্ম থেকেই যিনি দৃষ্টিহীন।  তিনি রাজধানী নয়াদিল্লীর কন্সালট্যান্ট।

দৃষ্টিহীন চোখ নিয়ে ছবি তোলার এ কাজে তাকে শক্তি যুগিয়েছে ‘ভয়েস’ নামের একটি প্রযুক্তি। যেটি কৃত্রিম চোখ হিসেবে কাজ করে। আর তার হেডফোন শব্দ শুনতে সহযোগিতা করে। তথা শব্দের ওপর নির্ভর করে তিনি প্রকৃতির ছবি ধারণ করেন।

কয়েক বছর আগে এক ছুটির কথা। আইসল্যান্ডে প্রণব লাল নর্দান লাইটস অনুভব করেন। তার মাথার উপরে তা নেমে উঠলে শব্দের সাহায্যে চিত্র ধারণ করেন প্রণব। এটি মেরুজ্যোতি বা মেরুপ্রভা অথবা আকাশে একধরনের প্রাকৃতিক আলোর প্রদর্শনী। তারই চিত্রধারণ করেন তিনি।

সিএনএন বলছে, ১৯৮০ এর দশকে ডাচ ইঞ্জিনিয়ার পিটার মেইজার কর্তৃক উদ্ভাবিত প্রযুক্তি ভয়েস।  প্রযুক্তির এই উৎকর্ষতার সহযোগিতা নিয়েই প্রণব লাল মাতিয়ে দিচ্ছেন ছবি তুলে।  মেইজারের প্রযুক্তি এটিকে ছবিযুক্ত দর্শনে সহযোগিতা যোগাচ্ছে।  তা দ্বারা চোখের চশমা অ্যান্ড্রয়েড ফোনের ডিভাইসের সঙ্গে যুক্ত করে।   এমনকি লাল তার ল্যাপটপের স্ক্রিনে সফটওয়্যার ব্যবহার করে অনলাইনে কেনাকাটা এবং বাইরের জায়গার চিত্র দেখার সুযোগ নেন। এর ফলে প্রণব লাল ফটোগ্রাফিতে মনোনিবেশ করতে সমর্থ হয়েছেন।

প্রণব লালন বলেন, এসব প্রযুক্তি আমাকে সাহায্য করেছে। প্রযুক্তি ব্যবহার করে আমি যা দেখছিলাম তা বিশ্বের সঙ্গে শেয়ার করে নিতে চেয়েছিলাম।

Reneta

তিনি বলছিলেন, আমার কাছে ফটোগ্রাফির চেয়ে একধরনের অনুসন্ধান এবং পরিবেশের দিকে নজর দেওয়াটা গুরুত্বপূর্ণ। আমি যখন ভ্রমণ করি,  এখন সত্যিকারের পর্যটক হিসেবে নিজেকে অনুভব করতে পারি। বিজ্ঞানে আমার আগ্রহ প্রবল।

যদিও করোনা মহামারীতে প্রণব লালের ভ্রমণ বাধাগ্রস্ত হচ্ছে।  পৃথিবী পুনরায় উন্মুক্ত হলে তিনি চান রাশিয়ার কামচটকা উপদ্বীপের পর্বতগুলোতে ভ্রমণ করতে।

এমনকি তিনি ভয়েস প্রযুক্তি ব্যবহার করে সমুদ্রের তলদেশে প্রকৃতির কি সৃষ্টি রয়েছে তা তুলে আনতে চান তার ফটোগ্রাফির মাধ্যমে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফটোগ্রাফার
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশে বসছে এশিয়ান কারাতের বড় আসর

জুলাই ১৫, ২০২৬

জিম্বাবুয়েতে টি-টুয়েন্টিতেও হার দিয়ে শুরু বাংলাদেশের

জুলাই ১৫, ২০২৬

এইচএসসি নিয়ে সংসদে শিক্ষামন্ত্রীর ঘোষণা

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

উৎসব ও সিওটিআরআই-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

জুলাই ১৫, ২০২৬

গাজীপুরে পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT