কিছুদিন হলো অভিনয় থেকে দূরে থাকলেও ‘হিচকি’ ছবি দিয়ে আবার অভিনয়ে ফিরছেন রানী মুখার্জী। তিনি এখন স্বামী সন্তান নিয়ে সুখের সময় কাটাছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকেও এ সময় দূরে ছিলেন। নিজের জন্মদিন উপলক্ষে ফেসবুক চ্যাটের মাধ্যমে ভক্তদের জন্য অনেক কথা শেয়ার করেন। ২০১৫ সালে মেয়ে ‘আধিরা’ জন্ম হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার কোন ছবি নেই। এ বিষয়ে রানী বলেন, ‘আমার স্বামী আদিত্য যে কোনো বিষয়ে প্রাইভেসি ধরে রাখতে পছন্দ করেন। তার এই চাওয়াকে আমি শ্রদ্ধা করি। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো থেকেও দূরে থাকি। কারণ ভক্তরা মেয়ের ছবি পোস্ট করতে বললে আমি না বলতে পারব না।’
মা হিসেবে তার অনুভূতি জানিয়ে বলেন, ‘একজন নারীর জীবনে এর চেয়ে বড় প্রাপ্তি আর হয় না।’
জীবনের সবচেয়ে সুন্দর সময় এখন তিনি কাটাচ্ছেন। গর্ভধারণের সময় থেকে শুরু করে মেয়ের জন্ম, বেড়ে ওঠা পুরো সময়টাই তার জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় বলে তিনি মনে করেন রানী। বললেন, ‘আমি প্রতিদিন আধিরার বেড়ে ওঠা দেখি। ওর জন্ম আমার জীবনের নতুন অর্থ তৈরি করে দিয়েছে।’
দ্বিতীয় সন্তান নেওয়ার ইচ্ছা তিনি প্রকাশ করেন। তবে দর্শকদের জন্য ভারো কিছু ছবি উপহার দেওয়ার পর তা চিন্তা করবেন বলে জানান।
রাণীকে ২০১৪ সালে ‘মারদানি’ ছবিতে সর্বশেষ দেখা যায়। আজ ২১ মার্চ তার জন্মদিন। আজকের দিনের পরিকল্পনা নিয়ে রানী বলেন, ‘স্বামী আর মেয়েকে নিয়ে ঘরোয়াভাবে জন্মদিনটা পালন করতে চাই।’ ফিল্মি বিট।






