চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জন্মদিনে সাবিনা ইয়াসমিনকে লাল গালিচা সংবর্ধনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩১ অপরাহ্ন ০৩, সেপ্টেম্বর ২০১৯
বিনোদন
A A

কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের জন্মদিন ৪ সেপ্টেম্বর। জন্মদিনে লাল গালিচা সংবর্ধনাসহ সাবিনা ইয়াসমিন ও তাঁর গান নিয়ে চ্যানেল আইয়ে দিনভর দেখানো হবে বিশেষ অনুষ্ঠান।-এমনটাই জানিয়েছে চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ।

বাংলা গানের জগতে জীবন্ত এক কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিন। বুধবার এই গুণী শিল্পীর জন্মদিন। এদিন তাঁকে শুভেচ্ছা জানাতে চ্যানেল আইয়ে রয়েছে ‘তারকা কথন’র বিশেষ পর্ব।

ওয়ালটন ‘তারকা কথন’-এর প্রযোজক অনন্যা রুমা বিষয়টি জানিয়ে বলেন, সাবিনা ইয়াসমিন আমাদের কিংবদন্তি শিল্পী। তিনি আমাদের বাঙালির গর্ব। তাঁর জন্মদিনে আমরা তাঁকে পাচ্ছি, এটা আমাদের পরম সৌভাগ্যের।

রুমা জানান, চ্যানেল আইয়ের বিশেষ এই ‘তারকা কথন’-এর উপস্থাপনায় আছে চমক। কারণ এদিন সাবিনা ইয়াসমিনের এই অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন নন্দিত অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন।

জন্মদিন উপলক্ষ্যে সাবিনা ইয়াসমিনকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হবে বলেও জানান অনন্যা রুমা। তিনি বলেন, এদিন দুপুর সাড়ে ১২টায় অনুষ্ঠিতব্য ‘তারকা কথন’ অনুষ্ঠানে উপস্থিত থেকে তিনি তাঁর সংগীত জীবনের গল্পগাথা তুলে ধরবেন দর্শক আর ভক্তদের সামনে।

‘তারকা কথন’ ছাড়াও ৪ সেপ্টেম্বর সকাল সাড়ে ৭টায় ‘গানে গানে সকাল শুরু’ অনুষ্ঠানে সাবিনা ইয়াসমিনের জনপ্রিয় গান পরিবেশন করবেন ‘সেরাকণ্ঠ’ শিল্পী ঝিলিক। দুপুর ১টা ৫ মিনিটে ‘এবং সিনেমার গান’-এ প্রচারিত হবে সাবিনা ইয়াসমিনের কালজয়ী কিছু গান নিয়ে বিশেষ পর্ব।

Reneta

১৯৫৪ সালের ৪ সেপ্টেম্বর ঢাকায় জন্ম নেন সাবিনা ইয়াসমিন। সংগীতে বিশেষ অবদানের জন্য সাবিনা ইয়াসমিন ১৯৯৬ সালে স্বাধীনতা পদক এবং ১৯৮৪ সালে একুশে পদকে ভূষিত হন। বাংলা সিনেমায় প্লে-ব্যাক গায়িকা হিসাবে সবচেয়ে বেশি পরিচিত তিনি।

সেরা নারী প্লে-ব্যাক গায়কের জন্য বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার ১৩ বার পেয়ে তিনি রেকর্ড করেছেন। চলচ্চিত্রের জন্য ১,৫০০ টিরও বেশি গান রেকর্ড হয়েছে তার এবং এ যাবত সাবিনা ইয়াসমিনের কণ্ঠে ১০ হাজারেরও বেশি গান রেকর্ড হয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: প্লেব্যাকবাংলা ছবিলিড বিনোদনসাবিনা ইয়াসমিন
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশের প্রতি সমবেদনা স্কটল্যান্ডের, হুঁশিয়ারি বড় দলগুলোকে

ফেব্রুয়ারি ৭, ২০২৬

কমার একদিনের ব্যবধানে আবারও বেড়েছে স্বর্ণের দাম

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নির্বাচন উপলক্ষে ১১–১২ ফেব্রুয়ারি সারাদেশে দোকান ও শপিং মল বন্ধ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
নিহত হুজাইফা সুলতানা আফনান, ছবি: প্রতিনিধির পাঠানো ছবি।

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত শিশু আফনানের মৃত্যু

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ইরানের তেল রপ্তানির ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT