চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জন্মদিনে শুভেচ্ছা জানাতে চ্যানেল আইয়ে আসছে ‘ঢাকা অ্যাটাক’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৫ অপরাহ্ণ ৩০, সেপ্টেম্বর ২০১৭
বিনোদন
A A
ঢাকা অ্যাটাক

ঢাকা অ্যাটাক

পহেলা অক্টোবর চ্যানেল আইয়ের ১৯ তম জন্মদিন। দেশের প্রথম ক্যাটাগরাইজড চলচ্চিত্র পুলিশ থ্রিলার ‘ঢাকা অ্যাটাক’ চ্যানেল আইকে শুভেচ্ছা জানাতে পুরো টিমসহ উপস্থিত থাকবে।

শনিবার বিকালে চলচ্চিত্রটির মূল ভাবনা ও কাহিনীকার এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের এডিসি সানী সানোয়ার চ্যানেল আই অনলাইনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

সানী সানোয়ার চ্যানেল আই অনলাইনকে বলেন, মিডিয়া জগতের মানোন্নয়নে এবং বাংলা সংস্কৃতির প্রসারে চ্যানেল আই-এর ভূমিকা অপরিসীম। বাংলা সিনোমা নিয়ে তাদের ভূমিকা প্রশংসনীয়। তাই এই চ্যানেলের জন্মদিন আমাদের সবার জন্য একটা আনন্দের দিন। ‘ঢাকা অ্যাটাক’ পুরো টিম চ্যানেল আই-এর জন্মদিনে বিশেষভাবে শুভেচ্ছা জানাতে বেলা ৪টায় চ্যানেল আই কার্যালয়ে থাকবে বলে জানিয়েছেন তিনি।

পরিচালক দীপঙ্কর দীপন চ্যানেল আই অনলাইনকে বলেন, চ্যানেল আইকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। তার উনিশতম জন্মদিনের আনন্দ ‘ঢাকা অ্যাটাক’ বাহিনী ভাগাভাগি করে নেবে।

আগামী ৬ অক্টোবর সারাদেশে মুক্তি পাবে বিনা কর্তনে সেন্সর পাওয়া চলচ্চিত্রটি। দু সপ্তাহপর মধ্যপ্রাচ্য, কানাডা, মালয়শিয়াসহ বিশ্বের ২৫টি শহরে, মালয় ও ইংরেজী ভাষায় মুক্তি পাবে ‘ঢাকা অ্যাটাক’। ছবির গল্প ঢাকা মহানগর পুলিশের এলিট ফোর্সের সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযান নিয়ে গড়ে উঠেছে। বিদেশী গোয়েন্দা সংস্থার একটি অংশ যারা দেশকে অচল করে দিতে চায় তাদের বিরুদ্ধে চলে অভিযান। ছবিটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আরেফিন শুভ এবং মাহিয়া মাহি। ডিএমপির উপকমিশনার হিসেবে অভিনয় করছেন শুভ। আর সাংবাদিকের চরিত্রে আছেন মাহিয়া মাহি।

দীপঙ্কর সেনগুপ্ত দীপনের পরিচালনায় চলচ্চিত্রেটিতে আরো অভিনয় করেছেন হাসান ইমাম, আফজাল হোসেন, এবিএম সুমন, নওশাবা এবং শতাব্দী ওয়াদুদ। বিশেষ অতিথি চরিত্রে দেখা যাবে নায়ক আলমগীর এবং শিপন মিত্রকে। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছে- স্প্ল্যাশ মাল্টিমিডিয়া, ঢাকা পুলিশ পরিবার কল্যাণ সমিতি লিঃ এবং থ্রি-হুইলারস লিঃ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যানেল আইয়ের জন্মদিনঢাকা অ্যাটাক
শেয়ারTweetPin

সর্বশেষ

হাওয়া থেকে অ্যানি— আলোচনায় তুষির রূপান্তর

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাশিয়ার আন্তর্জাতিক শান্তি সম্মেলনে অংশ নিতে নির্বাচিত বাংলাদেশের ৬ শিক্ষার্থী

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তনু হত্যা: প্রধান ২ সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জঙ্গল সলিমপুরে ১০ কিলোমিটার সড়ক নির্মাণ শুরু

জুন ৮, ২০২৬

নেদারল্যান্ডসের আধিপত্য নাকি জাপান-সুইডেনের গতিঝড়, কার হাতে নকআউট টিকিট

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT