চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পূর্ণিমা নারী ক্ষমতায়নের উদাহরণ: ফেরদৌস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩১ অপরাহ্ণ ১১, জুলাই ২০১৮
বিনোদন
A A

১১ জুলাই চিত্রনায়িকা পূর্ণিমার জন্মদিন। জন্মদিনের একদিন আগে থেকে শুভেচ্ছায় ভাসছেন জনপ্রিয় এই নায়িকা। জন্মদিন উপলক্ষে চ্যানেল আইয়ের জনপ্রিয় অনুষ্ঠান ‘তারকা কথন’-এ দুপুর সাড়ে ১২ টায় অতিথি হয়ে হাজির হয়েছিলেন তিনি। অনন্যা রুমার প্রযোজনায় অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন দিলরুবা সাথী।

সরাসরি এই টিভি অনুষ্ঠানে উপস্থাপক পূর্ণিমার জন্মদিনে তার ঘরোয়া অনেক বিষয় নিয়ে কথা বলছিলেন। হঠাৎ ফোন করে অনুষ্ঠানে পূর্ণিমাকে জন্মদিনের শুভেচ্ছা জানান তার দীর্ঘদিনের বন্ধু ও জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস!

পূর্ণিমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ফেরদৌস বলেন, হ্যাপি বার্থডে। মেনি মেনি হ্যাপি রিটার্নস অব দ্য ডে! মধু পূর্ণিমার রাতে যেমন সবকিছু ভালো লাগে, তেমন পূর্ণিমার সবকিছু আমাদের ভালো লাগে। তোমার এই ভালো লাগা অব্যাহত থাকুক। তোমার কাছে থেকে আরও সুন্দর সুন্দর কাজ, উপস্থাপনা প্রত্যাশা থাকবে।

ফেরদৌসের কথাগুলো চুপ করে শুনছিলেন পূর্ণিমা। এসময় ফেরদৌস আরও বলেন, এই কথাটা আমি কখনো সামনাসামনি পূর্ণিমাকে বলিনি। আমরা যে নারীর শক্তির কথা বলি, উইমেন এমপাওয়ামেন্টের কথা বলি পূর্ণিমা হচ্ছে এটার উদাহরণ। কারণ, অনেকদিন ধরে পূর্ণিমা নিজে নিজে যুদ্ধ করে আজকে যে স্থানটা অটুট রেখেছে, অনেকের এটা তোমার কাছ থেকে শেখার আছে। পূর্ণিমা অনেক অনেক ভাল থাকো। কাজ এবং পরিবারের ক্ষেত্রে তোমার এই মনোযোগ যেন থাকে এই কামনা করি। অনেক অনেক ভালোবাসা।

ফেরদৌসের কাছে থেকে এমন শুভেচ্ছা পেয়ে ইমোশনাল হয়ে পড়েন পূর্ণিমা। হঠাৎ তার চোখ ভিজে জল বেয়ে পড়তে দেখা যায়। ওই অনুষ্ঠানে ফেরদৌসের ফোন পাওয়ার কিছুক্ষণ পরেই পূর্ণিমাকে জন্মদিনের শুভেচ্ছা জানান শাকিব খান। তিনি পূর্ণিমার জীবন যেন, পূর্ণিমার মতো আলোকিত হয় সেই কামনা করেন।

ছবি: সংগৃহিত

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যানেল আইজন্মদিনতারকা কথনপূর্ণিমাফেরদৌসলিড বিনোদনশাকিব খান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এবার বলিউড পর্দায় আসছে মধুবালার জীবনী

পরবর্তী

যুক্তরাজ্যে বড় অংকের জরিমানা গুণতে যাচ্ছে ফেসবুক

পরবর্তী

যুক্তরাজ্যে বড় অংকের জরিমানা গুণতে যাচ্ছে ফেসবুক

খালেদা জিয়া-জামিন

খালেদা জিয়ার সঙ্গে স্বজনদের সাক্ষাতের অনুমতি দেয়া হচ্ছে না: ফখরুল

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ছোটকাকু আফজাল হোসেন

জুলাই ১৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

দ্বিতীয় বর্ষে শ্রীমঙ্গলে শব্দশৈলী

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হামলা চলতে থাকলে, অবিস্মরণীয় শিক্ষা পাবে যুক্তরাষ্ট্র: ইরানের সর্বোচ্চ নেতা

জুলাই ১৯, ২০২৬
ছবি:  বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান (সংগৃহীত)।

৫ দিনের তুরস্ক সফরে গেলেন সেনাপ্রধান

জুলাই ১৯, ২০২৬

‘অস্ত্রোপচার এড়িয়ে’ ভাঙা আঙুল নিয়ে বিশ্বকাপের ফাইনালে দিবু

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT