চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জন্মদিনে ছেলেকে সোনার চেইন উপহার দিলেন শাকিব

সুদীপ্ত সাইদ খান সুদীপ্ত সাইদ খান
৬:৪১ অপরাহ্ণ ২৭, সেপ্টেম্বর ২০১৭
বিনোদন
A A
শাকিব তার ছেলেকে সোনার চেইন উপহার দেন জন্মদিনে।. Channel i News - চ্যানেল আই নিউজ

২৭ সেপ্টেম্বর শাকিব-অপুর ছেলে আব্রাম খান জয়ের জন্মদিন। এ দিন দুপুরে গুলশানের আজাদ মসজিদে ছেলের জন্য মিলাদ মাহফিলের আয়োজন করেন শাকিব খান। এরপর কাঙালিভোজের আয়োজন করা হয়। তবে এই আয়োজনে উপস্থিত ছিলেন না শাকিব খান। কারণ শারীরিক অসুস্থতার কারণে তিনি মসজিদে যেতে পারেননি।

মিলাদ মাহফিলে শরিক হতে না পারলেও ছেলের জন্মদিনের দুপুরটা ছেলের সঙ্গেই কাটিয়েছেন শাকিব। শাকিব খানের আত্মীয় মনির চ্যানেল আই অনলাইনকে জানান, ‘দুপুরের দিকে অপু বিশ্বাসের বাসা থেকে জয়কে শাকিব ভাইয়ের বাসায় আনি। সেসময় বাপ-ছেলে মিলে কিছুটা সময় পার করেন। ছেলেকে কোলে নিয়ে শাকিব জয়ের গলায় একটি সোনার চেন পরিয়ে দেন।’

আব্রাম খান জয়ের জন্মদিনে এতিমখানায় ভোজের আয়োজন করা হয়

এদিকে দিনটি স্মরণীয় করে রাখতে বুধবার সন্ধ্যায় অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করেছেন অপু বিশ্বাস। বুধবার সন্ধ্যায় গুলশানের এক রেস্তোরাঁয় আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানের।

উল্লেখ্য ২০০৮ সালে গোপনে বিয়ের পর্ব সেরে ফেলেন চলচ্চিত্রের জনপ্রিয় জুটি শাকিব খান ও অপু বিশ্বাস। আর ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে জন্ম হয় তাদের প্রথম সন্তান জয়ের।

তবে বিষয়টি এতবছর গোপন থাকলেও চলতি বছরের ১০ এপ্রিল ছেলেকে নিয়ে প্রকাশ্যে আসেন অপু এবং প্রকাশ করেন শাকিব খান তার স্বামী।

 

Reneta

ছবি: আসিফ রহমান খান

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপু বিশ্বাসআব্রাম খান জয়শাকিব খান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বৈশ্বিক প্রতিযোগিতা সূচকে ৯৯তম বাংলাদেশ

পরবর্তী

অপরাধ ও অপরাধীর পাশাপাশি অপরাধ দর্শনকারীর সংখ্যাও বাড়ছে

পরবর্তী

অপরাধ ও অপরাধীর পাশাপাশি অপরাধ দর্শনকারীর সংখ্যাও বাড়ছে

শিক্ষক ও ক্রিকেটার মানজিতের ছবি, শহরের ব্যাকড্রপে মাঠে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

শিষ্য সাকিবের বিকল্প দেখেন না গুরু মানজিত

সর্বশেষ

স্পেনের হাতেই বিশ্বকাপ দেখতে চান স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ

জুলাই ১৯, ২০২৬

স্পেন বনাম আর্জেন্টিনা: ফাইনালের আগে পরিসংখ্যান কী বলে?

জুলাই ১৯, ২০২৬

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় মেতেছেন বাংলাদেশের তারকারা

জুলাই ১৯, ২০২৬

ঠাকুরগাঁওয়ে ভ্রাম্যমাণ সৌর সেচযন্ত্র দেখাচ্ছে নতুন সম্ভাবনা

জুলাই ১৯, ২০২৬
ছবি: কথাসাহিত্যিক, নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদ (সংগৃহীত)।

কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT