চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জন্মদিনের কেকের টাকায় মাস্ক-শীতবস্ত্র বিতরণ করুন: ইলিয়াস কাঞ্চন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২২ পূর্বাহ্ণ ২৪, ডিসেম্বর ২০২০
বিনোদন
A A

ইলিয়াস কাঞ্চনের জন্মদিন আজ (২৪ ডিসেম্বর)। এ উপলক্ষে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ভক্ত ও ‘নিরাপদ সড়ক চাই’ সংগঠনের সদস্যদের কেক কেটে জন্মদিন পালন না করার অনুরোধ করেছেন তিনি।

বরং জন্মদিনে কেক না কেটে ওই টাকায় মাস্ক ও শীতবস্ত্র বিতরণ করতে বললেন ইলিয়াস কাঞ্চন।

বৃহস্পতিবার ৬৪ তম জন্মদিনে আগ মুহূর্তে নিজের ফেসবুক থেকে লাইভে এসে ইলিয়াস কাঞ্চন জানান, তার এবারের জন্মদিন বাসায় কাটবে। বিশেষ কোনো আয়োজন থাকছে না।

তবে ভক্ত অনুরাগী এবং নিজের সংগঠনের সদস্যদের অনুরোধ জানিয়ে ইলিয়াস কাঞ্চন বলেন, প্রতি বছর যারা কেক কেটে আমার জন্মদিন উদযাপন করেন তাদের প্রতি আমার অনুরোধ থাকবে, এবার যেন আমার জন্মদিনে কেউ কেক কাটবেন না।

তিনি বলেন, যে টাকা খরচ করে কেক কাটবেন সেই টাকা দিয়ে মাস্ক বিতরণ করুন এবং সম্ভব হলে দু-একটা যা সম্ভব অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করুন। তাহলে আমার জন্ম সার্থক এবং সবচেয়ে আনন্দিত ও খুশি হবে।

ভক্ত শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে ইলিয়াস কাঞ্চন বলেন, বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য আপনারা যে সমস্ত ভালো কাজের উদ্যোগ নেন তা সত্যিই প্রশংসনীয়। যেহেতু আমরা এ বছর বৈশ্বিক মহামারির সঙ্গে লড়াই করছি, তাই সুরক্ষা অপরিহার্য। আমি আমার সব ভক্ত, অনুরাগী এবং আমাকে যারা ভালোবাসের তাদেরকে অনুরোধ করছি, এবার আমার জন্মদিনে কোনো কোনো কেক কাটবে না।

Reneta

সবশেষে ইলিয়াস কাঞ্চন বলেন, দয়া করে সবাই স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে থাকুন। ক্ষণিকের জীবন ও পৃথিবীর মায়া ত্যাগ করে পরকালের কথা চিন্তা করে নিজেকে ভালো কাজের সঙ্গে যুক্ত রাখার চেষ্টা করুন। কারণ, জন্ম যেহেতু হয়েছে একদিন সবাইকে চলে যেতে হবে। চলে যাওয়ার আগে যদি ভালো কাজ করা যায় তাহলে ওগুলোই বাঁচিয়ে রাখবে এবং ভবিষ্যৎ প্রজন্ম সুন্দর একটি পৃথিবী পাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইলিয়াস কাঞ্চনলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নতুন করোনাভাইরাস সংক্রমণ রোধে কানাডার সতর্কতা

পরবর্তী

জনগণের যেকোনো দুর্যোগে কাজ করছে সেনাবাহিনী: প্রধানমন্ত্রী

পরবর্তী
প্রধানমন্ত্রী

জনগণের যেকোনো দুর্যোগে কাজ করছে সেনাবাহিনী: প্রধানমন্ত্রী

কুষ্টিয়ায় ট্রাক চাপায় চালকল মিলের শ্রমিক নিহত

সর্বশেষ

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

জুলাই ২০, ২০২৬

‘স্পেনই ভালো খেলেছে, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি’

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT