চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জন্মদিনেও বুবলি কেন চুপচাপ?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২৩ অপরাহ্ণ ২০, নভেম্বর ২০১৭
বিনোদন
A A

গেল বছরে হঠাৎ চলচ্চিত্রাঙ্গন থেকে উধাও হয়ে গিয়েছিলেন ঢালিউড কুইন খ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস। তার অন্তরালের মধ্য দিয়ে শোবিজ অঙ্গনে রাতারাতি পা ফেলে তুমুল আলোচনার সৃষ্টি করেন সংবাদ পাঠিকা থেকে চিত্রনায়িকা হওয়া শবনম বুবলি। সিনে-অঙ্গনের অনেকেই মনে করেন, অপু বিশ্বাস হঠাৎ নিজেকে আড়াল করে না নিলে চিত্রনায়িকা বুবলির জন্ম হতো না।

এই কারণে তারকা অভিনেতা শাকিব খান ও অপু বিশ্বাস যতোবার মিডিয়ায় আলোচনায় আসেন, অবধারিতভাবে তখন আলোচনায় চলে আসেন চিত্রনায়িকা বুবলিও । আবার বুবলি যখন শিরোনাম হন, তখন যেন স্বয়ংক্রিয়ভাবেই আলোচনায় চলে আসেন অপু-শাকিবও!

এই যেমন একমাত্র ছেলে আব্রাম খান জয়কে বাসায় তালাবদ্ধ রেখে অপু চলে গেলেন কলকাতায়। তাতে একহাত নিলেন শাকিব। এ নিয়ে মিডিয়ায় শাকিব, অপুর পাল্টাপাল্টি বক্তব্যে খুব তোলপাড় হলো দু’দিন। আর সেখানেও এলো বুবলির নাম।

শাকিব খান ও বুবলী
শাকিব খান ও বুবলী

কলকাতা থেকে ফিরে অবশ্য সুর পাল্টালেন অপু। বললেন, এখন থেকে ভদ্র গৃহিনীর মতো শাকিবের সংসার করতে চান। নামাজ, রোজা আর শাকিবকে নিয়ে হজ করার কথাও জানিয়েছেন তিনি।

কলকাতা থেকে ফিরে অপুর সুর পাল্টানো গৃহিনীসুলভ আচরণের খবরে বুবলি একটু হতাশ। কেউ কেউ বলছেন, এ কারণেই সোমবার নিজের জন্মদিনে কোন উৎসবের আয়োজন করেননি বুবলি।

জন্মদিনে তার আড়ালে থাকা নিয়ে গুজবের কারণ মহা ধুমধাম আর উৎসব করে জন্মদিনের উৎসব পালন এখন তারকাদের একটা ট্রেন্ড। এইতো ক’দিন আগেও ঢাকাই চলচ্চিত্রের এক চিত্রনায়িকা অভিজাত রেস্টুরেন্টে সবাইকে নিমন্ত্রণ করে ভুড়িভোজ করালেন। সেখানে হাজির হয়েছিলেন শোবিজ অঙ্গনের মানুষ থেকে শুরু করে রাজনৈতিক মহলের মানুষও।

Reneta

ধারণা করা হচ্ছিল, চিত্রনায়িকা বুবলিও হয়তো বেশ জমকালোভাবে আয়োজন করবেন নিজের জন্মদিনের উৎসব ঘিরে। এমনটা কয়েকদিন ধরে শোবিজ অঙ্গনের মানুষের মুখে শোনাও যাচ্ছিল। কিন্তু হঠাৎ কী এমন হলো যে উৎসব বিমুখ হয়ে পড়লেন বুবলি! এমন প্রশ্ন অনেকের।

তবে, গণমাধ্যমকে বুবলি বলেছেন, ঘরোয়াভাবেই তিনি নিজের জন্মদিন পালন করতে অভ্যস্ত। প্রতিবারের মতো এবারও পরিবারের মানুষদের সঙ্গে সময় কাটাচ্ছেন। শোবিজ ও গণমাধ্যমের মানুষদের নিয়ে পরবর্তীতে কোথাও জন্মদিনের উৎসব করার কথা জানিয়েছেন তিনি।

অপু বিশ্বাস ও শাবিব খান
অপু বিশ্বাস ও শাবিব খান

তবে বুবলির এমন কথা খুব একটা কানে তুলছেন না নিন্দুকেরা। তারা বুবলির মন ভাঙার রেকর্ড বাজিয়েই যাচ্ছেন।

চিত্রনায়িকা বুবলির সঙ্গে প্রেমের সম্পর্ক আছে, এমন সন্দেহ থেকে আটমাসের ছেলে আব্রাম খান জয়কে কোলে নিয়ে চলতি বছরের এপ্রিলে লাইভ টেলিভিশনে এসেছিলেন অপু বিশ্বাস। বুবলির পরিবারের সঙ্গে শাকিবের একটি ‘স্থিরচিত্র’ রীতিমত ‘অস্থির’ করে দিয়েছিল চিত্রনায়িকা অপুকে। বুবলির ‘ফ্যামিলি টাইম’ ক্যাপশনসহ ছবিটি শাকিবের সঙ্গে অপুর গোপন বিয়ের সম্পর্ক প্রকাশ্য করতে প্রধান ভূমিকা রেখেছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপু বিশ্বাসবুবলিশবনম বুবলীশাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

ফ্রান্স ছেড়ে মরক্কোকে বেছে নেয়ায় অনুতাপ নেই: বুয়াদ্দি

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জে নদ-নদীর পানি বাড়ছে, নিম্নাঞ্চলে সতর্কতা জারি

জুলাই ১০, ২০২৬

ভরিতে ২ হাজার ২১৬ টাকা বেড়েছে স্বর্ণের দাম

জুলাই ১০, ২০২৬

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে সংসদীয় ককাস

জুলাই ১০, ২০২৬

ওই গোলের আগে অবশ্যই হ্যান্ডবল হয়েছিল: মরক্কো কোচ

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT