জন্মগতভাবে বিভিন্ন ধরনের হৃদরোগে আক্রান্ত ৪৯ জন শিশুকে চিকিৎসা দিতে ঢাকায় এসেছে ‘সারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল’। কুয়েত ভিত্তিক দাতব্য সংস্থার তিন হৃদরোগ বিশেষজ্ঞ ১৬ই আগস্ট পর্যন্ত এই রাজধানীর জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে শিশুদের হৃদযন্ত্রের মেরামতে কাজ করবেন।
দেশে প্রতি দশ হাজার শিশুর মধ্যে আট থেকে নয় জন শিশু জন্মগত ভাবে হার্টের বিভিন্ন ত্রুটি নিয়ে জন্মায়। এর মধ্যে হার্টের ছিদ্র, অস্বাভাবিক রক্তনালিসহ বিভিন্ন জন্মগত ত্রুটি অন্যতম।
জন্মগতভাবে হার্টের জটিলতায় আক্রান্ত শিশুদের চিকিৎসা দিতে ৬ষ্ঠবারের মতো ঢাকায় ‘সারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল’। আক্রান্ত শিশুদের বুক না কেটে অপারেশন ছাড়াই ‘ইন্টারভেনশন পদ্ধতিতে ডিভাইস’র সাহায্যে শিশুদের জন্মগত ত্রুটি সারবেন চিকিৎসকরা।
চিকিৎসকরা বলছেন, বিনামূল্যে উন্নত প্রযুক্তির সাহায্যে শিশুদের জন্মগতভাবে হার্টের ছিন্দ্র মেরামত বা অস্বাভাবিক রক্তনালিসহ হার্টের সমস্যায় মাধ্যমে শিশুরা নতুন জীবন পাবে।
ভবিষ্যতে সারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল বাংলাদেশে এই কার্যক্রম অব্যাহত রাখবে বলেও জানান তারা।







