চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জনসনের আগাম নির্বাচনের দ্বিতীয় চেষ্টাও ব্যর্থ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৩ পূর্বাহ্ণ ১০, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
বরিস জনসন-ব্রেক্সিট-আগাম নির্বাচন-নির্বাচনের প্রস্তাব

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের আগাম নির্বাচনের প্রস্তাব হাউজ অব কমনসে দ্বিতীয়বারের মতো ব্যর্থ হয়েছে। সেই সঙ্গে সরকারকে ২৩ জুন থেকে ব্রেক্সিট সংক্রান্ত সব তথ্য প্রকাশের জন্য প্রস্তাবও পাস করিয়ে নিয়েছেন বিরোধী এমপিরা।

এর ফলে চলতি অধিবেশনে ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার পুরো প্রক্রিয়া বা ব্রেক্সিট বিষয়ে কোনো সমাধান ছাড়াই পাঁচ সপ্তাহের জন্য পার্লামেন্ট স্থগিত হয়ে গেল।

বিবিসি জানায়, প্রধানমন্ত্রী জনসনের আগাম নির্বাচনের প্রস্তাবের ওপর দীর্ঘ দেড় ঘণ্টা বিতর্কের পর ১৫ মিনিটের ভোটে নাকচ হয়ে যায় প্রস্তাবটি। অক্টোবরের ১৫ তারিখে নির্বাচন অনুষ্ঠানের পক্ষে সোমবার ভোট পড়ে ২৯৩, যা সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জন্য কাঙ্ক্ষিত দুই-তৃতীয়াংশ ভোটের চেয়ে অনেক কম।

প্রস্তাবের বিপক্ষে পড়েছে ৪৬ ভোট। আর বাকিরা ভোট দেয়া থেকে বিরত ছিলেন।

এর আগে পার্লামেন্ট স্থগিত করা এবং চুক্তিবিহীন ব্রেক্সিট পরিকল্পনা নিয়ে সরকার এ পর্যন্ত যত যোগাযোগ করেছে, সব তথ্য প্রকাশে বিরোধী এমপিরা দাবি তোলেন পার্লামেন্টে। ওই দাবি ৩১১ বনাম ৩০২ ভোটে কমনসে পাস হলেও কোনো সমাধান ছাড়াই শেষ হয় চুক্তিহীন ব্রেক্সিট বা ‘অপারেশন ইয়েলোহ্যামার’র বিষয়টি।

সরকারের আগের সিদ্ধান্ত অনুযায়ী, ১০ সেপ্টেম্বর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত ৫ সপ্তাহ ব্রিটিশ পার্লামেন্টের অধিবেশন স্থগিত থাকবে।

ব্রেক্সিট বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে ১৭ ও ১৮ অক্টোবর ইইউ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। চুক্তিবিহীন ব্রেক্সিট প্রস্তুতির দায়িত্ব পাওয়া মন্ত্রী মাইকেল গোভ এ প্রস্তাবের সমালোচনায় বলেছেন, ইইউ বাছাই কমিটিতে দেয়া সাক্ষ্য-প্রমাণাদিই তথ্য জানতে যথেষ্ট।

ব্রেক্সিট সংক্রান্ত সকল তথ্য প্রকাশের প্রস্তাব পাশের পরপরই ব্রেক্সিট তথ্য উন্মোচনের দাবি ‘অপ্রয়োজনীয়’ এবং সরকার নির্ধারিত পদ্ধতিতেই এর প্রয়োগ করবে বলে জানিয়েছেন সরকারের এক মুখপাত্র।

অন্যদিকে প্রস্তাব উত্থাপনকারী সাবেক কনজার্ভেটিভ এবং সদ্য স্বতন্ত্র এমপি ডমিনিক গ্রিভের দাবি, প্রস্তাবটি ‘সম্পূর্ণ যুক্তিযুক্ত’। কেননা সব তথ্য পেলে প্রক্রিয়ার সম্ভাব্য ঝুঁকিগুলো বুঝতে পারা এবং জনগণের সঙ্গে আরও পরিষ্কারভাবে যোগাযোগ করা হাউজের জন্য সুবিধাজনক হবে।

এছাড়া সরকারকে আইনগত পদ্ধতিতে কাজে বাধ্য করতে বিরোধী নেতা জেরেমি করবিন আরেকটি প্রস্তাব আনুষ্ঠানিক ভোট ছাড়াই এমপিরা অনুমোদন দেন।

এদিকে স্পিকার জন বারকাউ পদত্যাগের ঘোষণা দিয়েছেন। জানিয়েছেন, আগামী  ৩১ অক্টোবর অথবা নতুন নির্বাচনের আগে পদত্যাগ করবেন তিনি, যেটাই আগে ঘটুক।

ট্যাগ: ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)বরিস জনসনব্রেক্সিট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এটিএম শামসুজ্জামানের জন্মদিন আজ

পরবর্তী

স্পেন-ইতালির পথে জার্মানিও

পরবর্তী

স্পেন-ইতালির পথে জার্মানিও

পাহাড় ধসে প্রাণ গেলো ঘুমন্ত দুই শিশুর

সর্বশেষ

চির উন্নত তব শির

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT