চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জনবান্ধব হয়ে সেবা নিশ্চিত করতে চান কক্সবাজারের নবাগত পুলিশ সুপার

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৭:০৫ অপরাহ্ণ ২৭, অক্টোবর ২০২০
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারের নবাগত পুলিশ সুপার মো. হাসানুজ্জামান বলেছেন, কক্সবাজারে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ বদ্ধপরিকর। পুলিশ জনবান্ধব হয়ে সেবা নিশ্চিত করতে চান। সাধারণ মানুষের সেবা করতে পুলিশ অঙ্গীকারবদ্ধ।

তিনি আরও বলেন, কক্সবাজারের সকল থানা থাকবে সকল প্রকার দালাল মুক্ত। ভুক্তভোগী মানুষ পুলিশ কর্মকর্তার সাথে আলাপ করে তাঁর আইনী সহায়তা গ্রহণ করবে। এর ব্যতিক্রম হলে অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

মঙ্গলবার দুপুরে নবাগত পুলিশ সুপার মো. হাসানুজ্জামান নেতৃত্বে কক্সবাজার পুলিশের শীর্ষ কর্মকর্তারা কক্সবাজার প্রেসক্লাবে যান। এসময় কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহেরসহ শীর্ষ সাংবাদিক নেতারা তাদের স্বাগত জানান। এসময় নবাগত পুলিশ সুপার সাংবাদিক নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সৌজন্য সাক্ষাত কালে এক মতবিনিময় সভায় মিলিত হন পুলিশ সুপার ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সদস্যরা।

কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় পুলিশ সুপার হাসানুজ্জামান বলেন, কক্সবাজার এসে সাংবাদিকদের সাথে ফুল দিয়ে পরিচয় হলাম। এই জেলায় এমন কাজ করতে চাই বিদায় বেলায় সাধারণ মানুষ ফুল যেন আমাকে ফুল দিয়ে বিদায় জানান।

এসপি বলেন, সরকার ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স নীতি মেনে পুলিশ কাজ শুরু করেছে। ব্যাকওয়ার্ড-ফরোয়ার্ড শনাক্ত করে মাদক নির্মূলে কাজ চালানো হবে। ছিনতাই-খুনসহ কোন প্রকার অপরাধীদের ছাড় দেয়া হবে না। এজন্য সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা পুলিশের দরকার।

কক্সবাজারের যানজটকে অন্যতম সমস্যা উল্লেখ্য করে পুলিশ সুপার বলেন, কক্সবজারের যানজট নিরসনে পুলিশ নানামুখি উদ্যোগ গ্রহণ করছে। এর সুফলও দ্রুত জেলাবাসি দেখতে পাবেন। একই সঙ্গে পরিবহন সেক্টরসহ যে কোন চাঁদাবাজী বন্ধে পুলিশ জোরালো ভূমিকা গ্রহণ করবে বলে প্রতিশ্রুতি দেন পুলিশ সুপার।

কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) পংকজ বড়ুয়া, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সদস্য এডভোকেট আয়াছুর রহমান, মো. মুজিবুল ইসলাম, সিনিয়র সাংবাদিক তোফায়েল আহমদ, আবদুল কুদ্দুস রানা, মো. নজিবুল ইসলাম, চ্যানেল আই, আমাদের সময় ও বাংলাদেশ পোস্টের স্টাফ রির্পোটার সরওয়ার আজম মানিক, ফরহাদ ইকবাল, দীপক শর্মা দীপু, মাহবুবুর রহমান, ইমরুল কায়েস, সুজাউদ্দিন রুবেল প্রমুখ।

এসময় পুলিশ ইন সার্ভিসের পুলিশ সুপার তারিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) আবদুল্লাহ মামুন, ডিএসবি’র এএসপি খন্দকার গোলাম শাহনেওয়াজ, কক্সবাজার সদর থানার ওসি শেখ মুনীর উল গীয়াস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগ: কক্সবাজার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নারায়ণগঞ্জের সিনেস্কোপে ‘ঊনপঞ্চাশ বাতাস’

পরবর্তী

রাবিতে ভর্তিচ্ছুদের উপস্থিতিতে হবে ভর্তি পরীক্ষা  

পরবর্তী

রাবিতে ভর্তিচ্ছুদের উপস্থিতিতে হবে ভর্তি পরীক্ষা  

ইরফান সেলিম

কাউন্সিলর ইরফান সেলিম বরখাস্ত

সর্বশেষ

চির উন্নত তব শির

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT