চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জনপ্রিয়তায় তুঙ্গে শুধু নাক ঢাকা ‘কোস্ক’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩৮ পূর্বাহ্ণ ০৪, ফেব্রুয়ারি ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক, এইচটি বাংলা
A A

করোনা মহামারির এই সময়ে কোন মাস্ক বেশি কার্যকর, তা নিয়ে কম গবেষণা হয়নি। এবার সেই ধারাতে যুক্ত হয়েছে সাউথ কোরিয়ার একটি মাস্ক, যার নাম ‘কোস্ক’। এটি দিয়ে শুধু নাক ঢাকা যাচ্ছে।

কোরিয়ান সংবাদ মাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে হিন্দুস্থান টাইমস।

কোরিয়ান ভাষায় ‘কো’ মানে নাক। ‘কো’ আর ‘মাস্ক’ মিলে হয়েছে ‘কোস্ক’। এতে নাকের অংশটি ঢাকা থাকলেও মুখ খোলা। তবে এর ভিতরে একটি অংশ রয়েছে, যেটি ভাঁজ করে রাখা থাকে। দরকার হলে সেটি খুলে নিয়ে মুখও ঢেকে রাখা যায়। সম্প্রতি এই মাস্কটি খুব জনপ্রিয় হয়েছে সাউথ কোরিয়ায়।

এর জনপ্রিয়তার কারণ হিসেবে সবাই বলছেন, এই মাস্কটি পরে থাকা অবস্থাতে স্বাভাবিকভাবে খাওয়াদাওয়া করা যায়। অন্য মাস্ক পরে থাকলে খাওয়ার সময়ে সেটি খুলে রাখতে হয়। এক্ষেত্রে সেই অসুবিধা নেই।

‘কোস্ক’ নিয়ে ইতিমধ্যে নানা রকম মত প্রকাশ হচ্ছে ইন্টারনেটে। আদৌ কি এটি কোনও কাজে লাগে? নাকি পুরোটাই ব্যবসায়িক?

অনেকে বলছেন, এটিতে যেহেতু মুখ ঢেকে রাখার সুযোগ রয়েছে, তাই এটি দরকার মতো খুলে মুখও ঢেকে রাখা যায়। ফলে দুটো কাজই একসঙ্গে হয়। আর খাবার খাওয়ার সময়ে তো নাকটুকু ঢাকা থাকছেই। ফলে তাতে কিছুটা হলেও অতিরিক্ত সুরক্ষা পাওয়া যাচ্ছে, যা অন্য মাস্কে পাওয়া যায় না।

Reneta

যদিও এর বিরুদ্ধ মতও রয়েছে। অনেকে বলছেন, পুরোটাই ব্যবসা। খাওয়ার সময়ে নাক খুলে রাখলেও বিশেষ ক্ষতি হয় না। আর এই মাস্কটি পরে অনেকেই সব সময় মুখ খুলে রাখছেন। ফলে কাজের কাজ কিছুই হচ্ছে না।

তবে যে যাই বলুক, অনলাইনে হু হু করে বিক্রি হচ্ছে কোস্ক। ইতিমধ্যেই জনপ্রিয়তা তুঙ্গে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কাপড়ের মাস্ক
শেয়ারTweetPin

সর্বশেষ

নেইমারকে নিয়েই বিশ্বকাপে যাচ্ছে ব্রাজিল

মে ১৯, ২০২৬

একীভূত ব্যাংকে বন্ধকি সম্পদের অতিমূল্যায়ন, ঋণের বিপরীতে গ্যারান্টি মাত্র ২৩ শতাংশ

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা উদ্বেগজনক: রফিকুন নবী

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২১ মে থেকে ২ জুন পর্যন্ত ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি ফিলিং স্টেশন

মে ১৮, ২০২৬

বেবিচক এর সনদ বিতরণ অনুষ্ঠান

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT