আন্তর্জাতিক

সর্বোচ্চ সুরক্ষার মাস্ক ব্যবহার করতে মার্কিনিদের নির্দেশ দিয়েছে সিডিসি

সাদা মাস্কের সাথে হলুদ রাবার স্ট্র্যাপের একটি স্তূপ. Channel i News - চ্যানেল আই নিউজ

সাদা মাস্কের স্তূপ, প্রতিটি মাস্কে হলুদ রাবার স্ট্র্যাপ যুক্ত, স্বাস্থ্য সুরক্ষার জন্য ব্যবহৃত।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন(সিডিসি) শুক্রবার মার্কিনিদের কোভিড-১৯ এর বিরুদ্ধে সুরক্ষার জন্য মাস্ক পরার বিষয়ে তাদের দেয়া পূর্বের নির্দেশিকাটি সংশোধন করেছে। সবচেয়ে বেশি সুরক্ষা দিয়ে থাকে এমন মাস্ক পরিধান করার কথা বলা হয়েছে নতুন নির্দেশিকায়।

সিডিসি’র বরাত দিয়ে বার্তা সংস্থা রয়র্টাস জানায়, এন-৯৫ এবং কেএন-৯৫ মাস্কগুলো করোনাভাইরাস থেকে একজন ব্যক্তিকে বেশি সুরক্ষা দিতে পারে, তাই সংস্থাটি মার্কিনিদের এ দুই প্রকারের মাস্ক ব্যবহারের বিষয়ে মত দিয়েছেন।

সিডিসি বলেছে যে তারা যুক্তরাষ্ট্রের নাগরিকদের মাস্ক পরার জন্য চাপ প্রয়োগ করতে চায় না বরং সবাই যেন মাস্ক পরিধান করে সে ব্যাপারে উৎসাহিত করতে চায়।

কোভিড-১৯ এর বিস্তার রোধ করার জন্য মাস্ক হল একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। কিন্তু সব ধরনের মাস্ক ভালো সুরক্ষা দেয় না। কাপড়ের মাস্কগুলো ভালো সুরক্ষা দেয় না বলে জানায় সিডিসি।

এছাড়া বৃহস্পতিবার প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন,  সরকার আমেরিকানদের জন্য বিনামূল্যে সর্বোচ্চ সুরক্ষা হবে এমন মাস্ক সরবরাহ করার পরিকল্পনা করেছে।

বিষয়:এন-95 কাপড়ের মাস্ক জো বাইডেন যুক্তরাষ্ট্র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…