জনপ্রতি সর্বোচ্চ ফিতরা ২৩১০, সর্বনিম্ন ৭৫ টাকা

বায়তুল মোকাররমের প্রধান ফটকের সামনে দর্শনার্থীরা।. Channel i News – চ্যানেল আই নিউজ
চলতি বছরে জনপ্রতি সর্বনিম্ন ৭৫ টাকা ও সর্বোচ্চ ২ হাজার ৩১০ টাকা ফিতরার নির্ধারণ করা হয়েছে।
শনিবার বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় ফিতরার হার নির্ধারণ করা হয়।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, ইসলামী শরিয়াহ মতে সামর্থ্য অনুযায়ী আটা, খেজুর, গম, কিশমিশ, পনির ও যবের যে কোনো একটি পণ্যের নির্দিষ্ট পরিমাণ বা এর বাজারমূল্য ফিতরা হিসেবে গরিবদের মধ্যে বিতরণ করা যায়।
এতে সভাপতিত্ব করেন সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ রুহুল আমিন। উপস্থিত ছিলেন ফিতরা নির্ধারণ কমিটির সদস্য ও বিশিষ্ট আলেমরা।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






