চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জনগণ ভোট না দিলে বলতে পারি না ক্ষমতায় আসবো: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩৬ অপরাহ্ণ ০৮, সেপ্টেম্বর ২০১৮
কৃষি
A A
প্রধানমন্ত্রী

টানা দুই মেয়াদে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তৃতীয় মেয়াদ জনগণ ভোট দিলে ক্ষমতায় আসবো; কিন্তু ভোট না দিলে বলতে পারি না যে আবার ক্ষমতায় আসবো।

শনিবার রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইন্সটিটিউট আয়োজিত ষষ্ঠ কনভেনশনে এসব কথা বলেন তিনি।

এসময় প্রধানমন্ত্রী কৃষিবিদদের উদ্দেশ্য করে বলেন, আপনাদের কাছে আমার অনুরোধ আমাদের যেন কারো কাছে হাত পাততে না হয়, সেই ব্যবস্থা করবেন।

কৃষকদের জন্য নানান সুযোগ-সুবিধার কথা তুলে ধরে তিনি বলেন, আমরা চাই কৃষকরা যেন আরো ভালোভাবে চাষ করতে পারে। একসময় সারের দাবি করতে গিয়ে কৃষক মারা গেছিলো, এখন সার কৃষকের হাতে পৌঁছে যায়। কৃষি উপকরণ কার্ড দিয়েছি। সেসব দিয়ে যাতে উপকরণ কিনতে পারে সেই চেষ্টা আমরা করেছি। সারের দাম কমিয়ে দিয়েছি।

সরকার দেশের উন্নয়নমূলক যেকোনো কাজ চাইলেই নামমাত্র মূল্যে জমি দিয়েছে জানিয়ে শেখ হাসিনা বলেন, আমাদের কখনো বলতে হয়নি; কাকে, কখন কি দিতে হবে? কতটুকু সুযোগ দিতে হবে? সেই বিষয়ে সরকার যথেষ্ট সচেতন আছে। তবে পেলেই যে সব চাইতে, হবে সেটা ঠিক না। সকলকেই দেশের কাজের জন্য প্রয়োজন।

মির্জা জলিলকে প্রশংসা
কৃষক লীগের সাবেক সভাপতি ও কৃষি ব্যাংকের সাবেক চেয়ারম্যান ড. মির্জা জলিলের কথা টেনে তিনি বলেন, বর্গা চাষীদের ব্যাংক ঋণ দেওয়ার ব্যবস্থা করেছি। মির্জা জলিল এখানে আছেন। তাকে বলেছি প্রত্যেক উপজেলায় সপ্তাহে দুদিন করে হাট বসে। সেই হাটের দিনে যাবেন। এক জায়গায় চাদর টানিয়ে বসবেন।

‘বর্গাচাষীরা ঋণ নিবে, পরে সেটা তারা ফেরত দেবে। উনি সেটা করেছেন। তাতে দেশের কৃষকরা লাভবান হয়েছে। এখন যোগাযোগ নিয়েও ভাবতে হয় না, কৃষকরা তাদের পণ্য উৎপাদন করে সহজেই বাজারে আনতে পারে।’

প্রধানমন্ত্রী বলেন, দেশের জনসংখ্যা ১৬ কোটি, তাদের সবার খাবার নিরাপত্তা দিতে হবে। আমাদের জমির সীমাবদ্ধতা আছে কিন্তু জমি উর্বর। সেজন্য ব্যবস্থাপনা করতে হবে। আমরা সবচেয়ে গুরুত্ব দিচ্ছি গবেষণায়। গবেষণা করেই আমরা ধান, মাছ উৎপাদন করতে পেরেছি। আমরা স্বয়ংসম্পূর্ণ হচ্ছি।

‘আমরা সোলার প্যানেল ব্যবহার করার কথা বলছি। তবে সেটাতে খরচ বেশি। তাই একা করা সম্ভব হবে না। কৃষি ও বিদ্যুৎ কোঅপারেটিভ হলে কাজটা সহজ হবে। প্যানেলগুলো উঁচু করে দিলে নিচে মাছ ও জমিতে চাষ হবে। খাদ্য উৎপাদন করলেই হবে না। মজুদ রাখার কথাও মাথায় রাখতে হবে।’

ভৌগলিকভাবেই দেশকে নানান দুর্যোগের মুখে পড়তে হয় উল্লেখ করে তিনি আরো বলেন, তাতে একেকটা ফসল নষ্ট হয়। টুঙ্গিপাড়া, কোটালিপাড়ায় কচুরিপানার উপরে কৃষিচাষ করে। এসব দেখালাম কৃষিমন্ত্রীকে।  ভাবলাম এভাবে ভাসমান চাষ হতে পারে। সেটা এখন হচ্ছে অনেক জায়গাতেই।

ট্যাগ: কৃষকপ্রধানমন্ত্রীলিড নিউজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বেলজিয়ামের জয়সহ প্রীতি ম্যাচের ফলাফল

পরবর্তী

রোহিঙ্গা ইস্যুতে হস্তক্ষেপের এখতিয়ারই নেই আইসিসির: মিয়ানমার

পরবর্তী
রোহিঙ্গা-মিয়ানমার-rohingya genocide

রোহিঙ্গা ইস্যুতে হস্তক্ষেপের এখতিয়ারই নেই আইসিসির: মিয়ানমার

সরকার মরিয়া হয়ে পালাবার পথ খুঁজছে: ফখরুল

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT