চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জনগণ আমাদের ভোট নয়, গণরায় দিয়েছে: কৃষিমন্ত্রী

সোহেল তালুকদার সোহেল তালুকদার
১০:৫৩ অপরাহ্ণ ২৭, জানুয়ারি ২০১৯
টাঙ্গাইল, রাজনীতি
A A

কৃষিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক বলেছেন, বাংলার জনগণ আমাদের ভোট নয়, তারা আমাদেরকে গণরায় দিয়েছে। বাংলাদেশ থেকে স্বাধীনতা বিরোধী শক্তি, একাত্তরের স্বাধীনতার চেতনা বিরোধী শক্তি এবং সন্ত্রাস ও জঙ্গি গোষ্ঠিদের নির্মূল করার জন্য ৩০ ডিসেম্বর নির্বাচনে আমরা এসেছিলাম।

তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, ফখরুল ইসলাম আলমগীর ও মওদুদ সাহেবরা যতই ষড়যন্ত্র করুক তাতে কোন লাভ হবে না। এই নির্বাচন বাণচাল করার জন্য নানান ষড়যন্ত্র করেছে কিন্তু কোন লাভ হয়নি। তাদের দেখে মনে হয় যেন সমুদ্রের ঝড়ে হারিয়ে গেছে। বিএনপি পথ হারা পাখি।

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের উদ্যোগে রোববার বিকেলে শহীদ স্মৃতি পৌর উদ্যানে গণ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরোও জানান,স্বাধীনতা বিরোধী শক্তি এই বিএনপি-জামায়াত যারা স্বাধীনতায় বিশ্বাস করে না। যারা বাংলাদেশকে ব্যর্থ, নষ্ট করতে চায়। য়ারা বাংলাদেশকে অকার্যকর করতে চাই। যারা বলতে চায় আমরা আগেই বলেছিলাম বাংলাদেশ টিকে থাকবে না পাকিস্তানের সাথে না থাকলে, তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই আপনাদের নির্বাচনে ভরাডুবি হয়েছে। ১৪ সালের নির্বাচনে আপনারা অংশগ্রহণ না করে যে ভুল করেছিলেন। যার জন্য আপনারা আজকের দিশেহারা আবার যদি ষড়যন্ত্র করেন তাহলে পার্লামেন্টে আসবেন না। উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করবেন না।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী বলেছেন সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ। সেই অগ্রযাত্রায় আবারো বাংলার মানুষ নৌকায় আরহন করেছে।

বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়ায় ড. আব্দুর রাজ্জাক এমপিসহ টাঙ্গাইলের সকল সংসদ সদস্যদের গণ সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য আতাউর রহমান খান, টাঙ্গাইল-৪ (কালিহাতি) আসনের সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী, টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল হক টিুট, টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম।

Reneta

এতে আরো উপস্থিত ছিলেন টাঙ্গাইল পৌর সভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান মিরন, টাঙ্গাইল সদর উপজেলা চেয়ারম্যান এডভোকেট খোরশেদ আলম প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ড. আব্দুর রাজ্জাক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কুমিল্লায় ১৩ শ্রমিক নিহতের ঘটনায় ২টি তদন্ত কমিটি

পরবর্তী

দক্ষতা ও সুন্দর মন থাকলেই কেবল ছবি তোলা সম্ভব: ঢাবি উপাচার্য

পরবর্তী

দক্ষতা ও সুন্দর মন থাকলেই কেবল ছবি তোলা সম্ভব: ঢাবি উপাচার্য

মেসি-সেমেদো জেতালেন বার্সাকে

সর্বশেষ

‘অস্ত্রোপচার এড়িয়ে’ ভাঙা আঙুল নিয়ে বিশ্বকাপের ফাইনালে দিবু

জুলাই ১৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

টিকটক ভিডিও বানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কিশোরের

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে আসছে প্রায় ১৪০০ বৈদ্যুতিক বাস

জুলাই ১৯, ২০২৬

আর্জেন্টিনাকে নিয়ে সতর্ক করলেন স্পেনকে বিশ্বকাপ জেতানো কোচ

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রাথমিক শিক্ষক বদলি নীতিমালায় পরিবর্তন

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT