চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জনগণের বিবেকের আদালতে আমিও নালিশ করছি: কাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫০ অপরাহ্ণ ১৫, সেপ্টেম্বর ২০১৮
রাজনীতি
A A

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতিসংঘে গিয়ে দেশের নামে নালিশ করেছেন অভিযোগ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন: জাতিসংঘে গিয়ে দেশের নামে নালিশ করে দেশের জনগণকে ছোট করা হয়েছে। আমিও নালিশ করছি জনগণের বিবেকের আদালতে। একটি রাজনৈতিক দল কিভাবে এত সংকীর্ণমনা হয়। একটি রাজনৈতিক দল কিভাবে বিদেশে গিয়ে দেশের নামে নালিশ করে দেশের জনগণকে ছোট করতে পারে?

শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি উপ-কমিটির ওয়েবসাইট উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন: বাংলাদেশের গণতন্ত্র নিয়ে আপনাদের (বিএনপি) কোনো নালিশ থাকলে জনগণের কাছে নালিশ করুন। ভোট দেবে আমাদের জনগণ। বিদেশিরা কি আমাদের ক্ষমতায় বসাবে পারবে? জনগণের প্রতি আস্থা থাকলে বিদেশে গিয়ে দেশের নামে নালিশ করার মত ছোট মানসিকতার পরিচয় বিএনপি দিত না। এত সংকীর্ণ চিত্তের রাজনৈতিক দল কী করে হয়! জাতিসংঘের কাছে নালিশ করে দেশের জনগণকে ছোট করা হয়েছে। আমি জনগণের বিবেকের আদালতে নালিশ করছি।

দেশের জনগণ না চাইলে আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে না জানিয়ে ওবায়দুল কাদের বলেন: এত উন্নয়ন-অর্জন আমরা করেছি, তারপরেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে দিয়েছেন দেশের জনগণ যদি চায় আমরা ক্ষমতায় থাকব। জনগণ যদি না চায় আমরা ক্ষমতায় থাকব না। আওয়ামী লীগের ইতিহাস কখনো ষড়যন্ত্রের নয়। শেখ হাসিনার রাজনৈতিক চিন্তায় নেক্সট জেনারেশন আর বিএনপির রাজনীতির চিন্তায় নেক্সট ইলেকশন। ক্ষমতা ছাড়া কিছুই চিন্তা করে না বিএনপি নামক দলটি। বিএনপি এবং তাদের দোসররা ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি করে।

এর আগে, সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার রোধ ও আওয়ামী লীগের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরতে দলটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির ওয়েব সাইটের ([email protected]) উদ্বোধন করা হয়।

আওয়ামী লীগ নেতারা বলছেন, বিএনপি-জামায়াত জাতীয় নির্বাচনের আগে অবৈধ পন্থা অবলম্বন, আর অপপ্রচার করে সরকারকে বেকায়দায় ফেলার ষড়যন্ত্র প্রতিরোধে সঠিক তথ্য জনগণের কাছে তুলে ধরতেই এই ওয়েবসাইট কাজ করবে। দলের কেন্দ্রীয়, জেলা, উপজেলার বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদকদের এই সাইটে যুক্ত করা হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগওবায়দুল কাদেরলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চীন-উজবেকিস্তান পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে সহযোগিতা সম্প্রসারণের বার্তা

জুলাই ২৪, ২০২৬

মার্কিন দূত সার্জিও গোরের ঢাকা সফর পাল্টে দিতে পারে যুক্তরাষ্ট্র-ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক

জুলাই ২৪, ২০২৬

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে কিছু জানা নেই: স্পিকার

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

স্পিকারের সংবাদ সম্মেলন বিকাল ৫টায়, রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে কথা বলার আভাস

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT