চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জনগণের ইচ্ছায় উন্নয়ন হবে জম্মু, কাশ্মীর ও লাদাখে: মোদি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৫ অপরাহ্ণ ১৪, আগস্ট ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
কাশ্মীর-নরেন্দ্র মোদি

জম্মু, কাশ্মীর এবং লাদাখের উন্নয়ন অঞ্চলগুলোর জনগণের ইচ্ছা, আকাঙ্ক্ষা এবং স্বপ্ন অনুসারেই হবে বলে আশ্বস্ত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএস’কে দেয়া এক সাক্ষাতকারে এ কথা বলেন তিনি।

দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার ৭৫ দিনের মধ্যে মোদি সরকারের নেয়া সবচেয়ে আলোচিত সিদ্ধান্তের একটি হলো সংবিধানের ৩৭০ ও ৩৫(ক) অনুচ্ছেদ বাতিলের মাধ্যমে জম্মু কাশ্মীরের স্বায়ত্তশাসনসহ বিশেষ সাংবিধানিক মর্যাদা ফিরিয়ে নেয়া এবং জম্মু কাশ্মীরকে দু’টো অংশে ভেঙে জম্মু, কাশ্মীর এবং লাদাখ – এই তিনটি অঞ্চলকে পৃথক পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা।

Banglabid

সরকারের দাবি, এ অঞ্চলে সংহতি বজায় রাখা, গতিশীল উন্নয়ন আনা ও দ্বৈত নাগরিকত্বের ভ্রান্ত ধারণা দূর করার উদ্দেশ্যেই সিদ্ধান্তটি নেয়া হয়েছে।

কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তকে অনেকে স্বাগত জানালেও বিরোধিতা করছেন অসংখ্য মানুষ। সংবিধানে এ পরিবর্তন আনার পর থেকে পুরো কাশ্মীর অঞ্চলে চলছে অস্থিতিশীল অবস্থা। আইএএনএসের সঙ্গে একান্ত সাক্ষাতকারে এ বিষয়টি সম্পর্কে সরকারের দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী।

মোদির যুক্তি, ৩৭০ এবং ৩৫(ক) অনুচ্ছেদ আসলে সার্বিকভাবে ভারতের ক্ষতি করছিল: ‘এটা এখন পরিষ্কার হয়ে গেছে কীভাবে ৩৭০ ও ৩৫(ক) অনুচ্ছেদ জম্মু, কাশ্মীর ও লাদাখকে বিচ্ছিন্ন করে রাখছিল। জম্মু, কাশ্মীর এবং লাদাখের আমার বোনরা এবং ভাইরা সর্বদাই একটি উন্নত ভবিষ্যৎ চেয়েছিল, কিন্তু ৩৭০ অনুচ্ছেদ গত ৭ দশকে তা দিতে পারেনি। নারী ও শিশু, তফসিলি উপজাতির পাশাপাশি তফসিলি জাতিদের ওপরও অবিচার চলছিল।

Reneta

এবং সবচেয়ে ক্ষতিকর দিক হলো, জম্মু, কাশ্মীর ও লাদাখের মানুষের উদ্ভাবনী উদ্যোগকেই মর্যাদা দেয়া হয়নি। উপার্জন বৃদ্ধির জন্য যথাযথ অর্থনৈতিক ব্যবস্থা ছিল না। আমাদের পরিকল্পনা ভিন্ন ধারার। দারিদ্র্যের দুষ্টচক্র চালিয়ে যাওয়ার বদলে এখানকার জনগণের দরকার অর্থনৈতিক সুযোগ-সুবিধা। এখন বিপিও থেকে শুরু করে খাদ্য প্রক্রিয়াকরণ, পর্যটন অনেক শিল্পই বিনিয়োগের সুযোগ পেতে পারে এবং স্থানীয় যুবকদের জন্য সুযোগ তৈরি করতে পারে। শিক্ষা এবং দক্ষতার বিকাশও ফুলে ফেঁপে উঠবে।’

জম্মু কাশ্মীর-গুজবে কান দেবেন না
জম্মু কাশ্মীর পুলিশ প্রকাশিত ছবি

তিনি বলেন, ‘আমি জম্মু, কাশ্মীর এবং লাদাখে আমার বোন এবং ভাইদের স্পষ্টভাবে আশ্বস্ত করতে চাই যে, এই অঞ্চলগুলো স্থানীয় জনগণের ইচ্ছা, তাদের স্বপ্ন এবং আকাঙ্ক্ষা অনুযায়ীই বিকশিত হবে। এই অঞ্চলগুলোর অগ্রগতি সবার আগে এখানকার লোকজন দ্বারাই পরিচালিত হবে।

৩৭০ এবং ৩৫ (এ) শেকলের মতোই জনগণকেকে বেঁধে রাখত। সেই শেকল এখন ভেঙে গেছে, মানুষ এখন নিজেই নিজের ভাগ্য গড়বে।’

জম্মু কাশ্মীরের মানুষ আপনার পাশে আছেন কিনা, এ প্রশ্নে জবাবে মোদি বলেন, ‘কাশ্মীর সম্পর্কে নেয়া সিদ্ধান্তের যারা বিরোধিতা করছেন তাদের তালিকা দেখুন – স্বার্থান্বেষী গোষ্ঠী, রাজনৈতিক রাজবংশ, যারা সন্ত্রাসের প্রতি সহানুভূতিশীল এবং বিরোধী দলের কয়েকজন বন্ধু। ভারতের জনগণ তাদের রাজনৈতিক পছন্দ নির্বিশেষে জম্মু, কাশ্মীর এবং লাদাখে গৃহীত পদক্ষেপগুলোকে সমর্থন করেছে। এটি জাতির মঙ্গলের জন্য গৃহীত সিদ্ধান্ত, রাজনৈতিক নয়। ভারতের মানুষ দেখছে যে, কঠিন কিন্তু অত্যাবশ্যকীয় যেসব সিদ্ধান্ত আগে অসম্ভব বলে মনে করা হয়েছিল তা বাস্তবে পরিণত হচ্ছে।’পাকিস্তান-কাশ্মীর-ভারতের ‘অবৈধ’ সিদ্ধান্ত

যারা সরকারের এ সিদ্ধান্তের বিরোধিতা করছে তাদের কাছে মোদি প্রশ্ন রেখেছেন, ৩৭০ এবং ৩৫(ক) অনুচ্ছেদ বহাল রাখার পক্ষে তাদের কাছে কোনো যুক্তি আছে কিনা। তিনি বলেন, ‘এই প্রশ্নের কোনো জবাব তাদের কাছে নেই। এরা সেই মানুষ যারা সাধারণ মানুষের উপকারে আসে এমন যে কোনো কিছুর প্রতিবাদ করে।’

নরেন্দ্র মোদি বলেন, ৩৭০ অনুচ্ছেদ স্থানীয় রাজনৈতিক শ্রেণিকে স্বচ্ছতা এবং জবাবদিহিতা এড়িয়ে যেতে সাহায্য করে এসেছে। এর বিলুপ্তির ফলে অঞ্চলটিতে গণতন্ত্র আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাশ্মীর সংকটজম্মু ও কাশ্মীরজম্মু-কাশ্মীরনরেন্দ্র মোদি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নির্ধারিত দামেই চামড়া কিনবে ট্যানার্স অ্যাসোসিয়েশন

পরবর্তী

ভোলায় ধর্ষণ মামলার দুই আসামির গুলিবিদ্ধ মরদেহ

পরবর্তী
ভোলা-ধর্ষণ মামলার আসামির মরদেহ

ভোলায় ধর্ষণ মামলার দুই আসামির গুলিবিদ্ধ মরদেহ

বাঙালির কোরবান: ভোগের দৃশ্যায়নে ত্যাগের উদযাপন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নেপালে সুড়ঙ্গের ভেতরে বহু শ্রমিক, চীন-ভারতের সহায়তায় উদ্ধার অভিযান

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের সমতলের চা বাগান দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

মুরগির মাংস খাওয়া নিয়ে ঝগড়ায় বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত

আগস্ট ৩১, ২০২৬

লেস্টারের সঙ্গে ২১ বছরের সম্পর্কের ইতি টেনে শেফিল্ডে হামজা

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, প্রস্তুত ইসি

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT