চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জনগণের আস্থাই স্বাধীন বিচারব্যবস্থার অন্তর্নিহিত শক্তির উৎস: প্রধান বিচারপতি

এস এম আশিকুজ্জামান এস এম আশিকুজ্জামান
১:৫১ অপরাহ্ণ ১৫, ডিসেম্বর ২০২১
- সেমি লিড, আদালত
A A

‘স্বাধীন বিচারব্যবস্থার অন্তর্নিহিত শক্তির উৎস হলো জনগণের আস্থা। সেই আস্থা অর্জনের জন্য বিচারকদের একদিকে যেমন উঁচু নৈতিক মূল্যবোধ ও চরিত্রের অধিকারী হতে হবে, তেমনি সদা বিকাশমান ও পরিবর্তনশীল আইন, প্রযুক্তিগত উৎকর্ষ ও সামাজিক মূল্যবোধ বিষয়ে সচেতন থাকতে হবে।’

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের পক্ষ থেকে দেয়া বিদায়ী সংবর্ধনায় বুধবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এসব কথা বলেন।

সেসময় তিনি বলেন, ‘আমাদের সংবিধানে রাষ্ট্রের তিনটি (আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ) অঙ্গের দায়িত্ব এবং স্বতন্ত্র বৈশিষ্ট্য স্পষ্টভাবে বিধৃত রয়েছে। তিনটি অঙ্গের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কই গণতন্ত্রকে বিকশিত করে। নিঃসন্দেহে বলা যায় যে, এটা আমাদের সংবিধানের সৌন্দর্য।’

প্রধান বিচারপতি আরও বলেন, ‘একটি স্বাধীন বিচারব্যবস্থার অন্তর্নিহিত শক্তির উৎস হলো জনগণের আস্থা। এটা হলো বিচারকদের সততা, সক্ষমতা ও নিরপেক্ষতার প্রতি গণমানুষের অবিচল বিশ্বাস। সাধারণ মানুষের এই আস্থা অর্জনের জন্য বিচারকদের একদিকে যেমন উঁচু নৈতিক মূল্যবোধ ও চরিত্রের অধিকারী হতে হবে, তেমনি সদা বিকাশমান ও পরিবর্তনশীল আইন, প্রযুক্তিগত উৎকর্ষ ও সামাজিক মূল্যবোধ বিষয়ে সচেতন থাকতে হবে। এটা অর্জন সম্ভব কেবলমাত্র নিয়মিত অধ্যয়ন ও সময়মতো আইনানুগভাবে বিচারিক কাজ সম্পন্নকরণের মাধ্যমে।’

‘‘এ কথা অনস্বীকার্য যে, মামলার সংখ্যা বিবেচনায় আমাদের বিচারকের সংখ্যা অপ্রতুল। মামলার জট নিরসনে দেশের অধস্তন আদালত থেকে শুরু করে সর্বোচ্চ আদালত পর্যন্ত বিচারকের সংখ্যা পর্যায়ক্রমে দ্বিগুণ করা প্রয়োজন। জেনে খুশি হয়েছি যে, উচ্চ আদালতে বিচারপতি নিয়োগ সংক্রান্ত আইন প্রণয়নের পক্ষ্যে সরকার কাজ শুরু করেছে। সংবিধানের আলোকে বিচারপতি নিয়োগ সংক্রান্ত আইন প্রণয়ন করা বাস্তবতার নিরীখে অপরিহার্য। এতে বিচারপতি নিয়োগের কাজটি আরো স্বচ্ছ ও দ্রুততর হবে এবং জনগণের মধ্যে বিচারপতি নিয়োগের স্বচ্ছতা সম্পর্কে ভিত্তিহীন ধারণা দূরীভূত হবে।’’

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদালত কক্ষে আয়োজিত জনাকীর্ণ এই সংবর্ধনায় উভয় বিভাগের বিচারপতিগণ, আ্যাটর্নি জেনারেল, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নেতৃবৃন্দসহ আইনজীবীরা উপস্থিত ছিলেন।

Reneta

সংবর্ধনা অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সহ-সভাপতি মুহাম্মদ শফিক উল্ল্যা বক্তব্য রাখেন।

অ্যাটর্নি জেনারেল তার বক্তব্যে বলেন, ‘আপনার প্রদত্ত বিভিন্ন রায় অন্যান্য দৃষ্টান্ত স্থাপন করেছে। আপনার রায়ের গাইডলাইন কর্মক্ষেত্র ও শিক্ষা প্রতিষ্ঠানে নারীর যৌন হয়রানী প্রতিরোধে সুরক্ষাবর্ম হিসাবে কাজ করছে। নারীর নিরাপদ পরিবেশে কাজ করার এবং শিক্ষা গ্রহণের পথকে সুগম করছে যা সুদূরপ্রসারীভাবে নারীর ক্ষমতায়ন ও নারী শিক্ষার বিস্তারে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করছে।’

‘‘এছাড়াও ফতোয়ার নামে গ্রামের নিরীহ মানুষকে হয়রানী এবং তাদের মানবাধিকার লংঘন করে কতিপয় শাস্তি প্রদানের যে বিষয়টি পরিলক্ষিত হচ্ছিল আপনার রায়ে এ সকল বিচার বহির্ভূত কার্যকলাপকে আপনি অবৈধ ঘোষণা করেছেন। সেই সাথে এ ধরণের শাস্তি প্রদানকারী ব্যক্তিদের আইনের আওতায় এনে বিচার করা যাবে বলে রায় প্রদান করেছেন। আপনার সে রায়ের মাধ্যমে গ্রামের নিরীহ মানুষের বিশেষত নারীর প্রতি সহিংসতা বহুলাংশে হ্রাস পেয়েছে।’’

এ এম আমিন উদ্দিন আরও বলেন, ‘বিচার ও অধিকারহীনতা মানুষের জীবনকে অন্ধকারাচ্ছন্ন করে তোলে। ন্যায় বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আপনার নিরন্তর লড়াই বিচার বিভাগকে দেখিয়েছেন নতুন আলো।’’

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদকসহ সমিতির বিএনপিপন্থী অনেক আইনজীবী আজকের সংবর্ধনায় উপস্থিত হননি।

সে বিষয়ে সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বেলা ১২ টায় এক সংবাদ সম্মেলনে বলেন, ‘সুপ্রিম কোর্টের চিরাচরিত রেওয়াজ অনুযায়ী কোন প্রধান বিচারপতির বিদায় অনুষ্ঠানের কমপক্ষে ৩-৪ দিন আগে সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষ থেকে ওই অনুষ্ঠানের প্রস্তুতি ও সদস্যদের অংশগ্রহণ বিষয়ে সমিতির সভাপতি-সম্পাদককে অবহিত করা হয়ে থাকে ও বিজ্ঞ সদস্যদের আমন্ত্রণ জানানো হয়। এছাড়া প্রধান বিচারপতির জীবনবৃত্তান্ত প্রেরণ করা হয়। কিন্তু গতকাল (মঙ্গলবার) কর্মদিবসে প্রধান বিচারপতির বিদায় অনুষ্ঠান বিষয়ে সমিতিকে অবহিত করা হয়নি। যেটি সমিতির প্রতিটি সদস্যের জন্য চরম অবজ্ঞার শামিল।’

‘‘গতকাল সন্ধ্যা ৭টা ৫ মিনিটে এসএমএস-এর মাধ্যমে আজকের এই সংবাদ সম্মেলন সম্পর্কে সাংবাদিক ও আইনজীবী সমিতির সদস্যদেরকে অবহিত করা হয়। সে এসএমএস দেওয়ার পর সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল গতকাল সন্ধ্যা ৭ টা ১৭ মিনিটে সম্পাদককে ফোন করে বুধবার সকাল ১০ টা ৩০ মিনিটে প্রধান বিচারপতির বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে অবহিত করেন। কিন্তু আমাদের করণীয় কি বা সদস্যদের আমন্ত্রণ বিষয়ে কোন কিছু বলেননি।’’

আজকের বিদায় অনুষ্ঠান থেকে সুকৌশলে বঞ্চিত করা হয়েছে বলে তিনি বলেন, ‘সুপ্রিম কোর্ট প্রশাসনের এহেন কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান থেকে বিরত থাকার সিদ্ধান্ত গ্রহণ করেছি।’

দেশের ২১তম প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বহুল আলোচিত পদত্যাগের পর দেশের ২২তম প্রধান বিচারপতি হিসেবে ২০১৮ সালের ৩ ফেব্রুয়ারি শপথ নেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। তবে এই নিয়োগের প্রেক্ষাপটে পদত্যাগ করেন আপিল বিভাগের সে সময়ের জ্যেষ্ঠ বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা।

বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ২০০১ সালের ২২ ফেব্রুয়ারি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হন। ২০০৩ সালের ২২ ফেব্রুয়ারি তিনি একই বিভাগে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান। এরপর ২০১১ সালের ২৩ ফেব্রুয়ারি তিনি আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান।

বয়সসীমা অনুযায়ী প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন দায়িত্বপালন করবেন ২০২১ সালের ৩০ ডিসেম্বর পর্যন্ত। তবে ৩১ ডিসেম্বর পর্যন্ত সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটির কারণে আজকেই আপিল বিভাগের শেষ বিচারিক কর্মদিবসেই প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধান বিচারপতিসৈয়দ মাহমুদ হোসেন
শেয়ারTweetPin

সর্বশেষ

এবার ঘরে বসে দেখা যাবে শাকিবের ‘রকস্টার’!

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

জুলাই ১৬, ২০২৬

জুলাই আন্দোলনের মামলায় মিথ্যা অভিযোগ করলে ব্যবস্থা: ডিবি

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মিয়ানমার উপকূলে দুটি নৌকাডুবিতে ৫০০ জনের বেশি নিহতের আশঙ্কা

জুলাই ১৬, ২০২৬

ফকল্যান্ড নিয়ে ‘রাজনৈতিক ব্যানার’ মাঠে, ফিফার শাস্তির শঙ্কায় আর্জেন্টিনা?

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT