চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জনগণকে একটু রেহাই দেন: রওশন এরশাদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২৪ অপরাহ্ন ১১, জুলাই ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

দেশের সাধারণ জনগণ গ্যাসের মূল্য বৃদ্ধি চায় না দাবি করে সংসদে বিরোধী দলের উপ-নেতা রওশন এরশাদ বলেছেন: আমরা উন্নয়ন চাই কিন্তু গ্যাসের দাম বাড়াতে চাই না। পার্শ্ববর্তী দেশ ভারত যখন গ্যাসের দাম কমাচ্ছে তখন আমাদের বাড়ছে কেন? জনগণকে একটু রেহাই দেন। 

বৃহস্পতিবার একাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে সমাপনী বক্তব্যে বিরোধী দলের নেতার পক্ষে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি এ কথা বলেন।

রওশন বলেন: প্রধানমন্ত্রী, আমরা উন্নয়ন চাই, কিন্তু গ্যাসের দাম বাড়াতে চাই না। এটা আমাদের কথা নয়, জনগণের কথা। যেদিন বাজেট পাস হলো সেদিনই গ্যাসের দাম বেড়ে গেল। আমাদের এখানে গ্যাসের দাম বাড়িয়ে দিলাম আর তার পাশের দেশে গ্যাসের দাম কমিয়ে দিলে। যে সিলিন্ডারের  গ্যাসে ভারতে রান্না করা হয় সেখানে ১০০ টাকা কমিয়ে দেওয়া হলো। ভারতে যদি গ্যাসের দাম কমে আমাদের এখানে হঠাৎ করে বাড়লো কেন?

এসময় তিনি গ্যাস আমদানির থেকে গ্যাস আহরণের প্রতি গুরুত্ব আরোপ করে বলেন: আমাদের সমুদ্রে গ্যাস আছে। সেটা আমরা তুলি না কেন? যদি এখন তোলার চেষ্টা করি, তাহলে হয়তো দু-তিন বছর সময় চলে যাবে। কিন্তু চেষ্টা এখনই করতে হবে। মনে হয়, গ্যাসের দাম এখনই না বাড়িয়ে আবার পুনর্বিবেচনা করা যায়। জনগণকে একটু রেহাই দেন, রেহাই দেওয়া উচিত।

তিনি আরও বলেন: আমার মনে হয় অনেক জনগণ আছেন যাদের এত দাম দিয়ে গ্যাস কেনার মত সামর্থ্য নেই। এটা বিশেষভাবে বিবেচনা করার জন্য প্রধানমন্ত্রী এবং সংশ্লিষ্ট মন্ত্রীকে অনুরোধ করছি।

এসময় তিনি তরুণ প্রজন্মের স্মার্টফোন ব্যবহারের বিভিন্ন কুফল তুলে ধরে তা নিয়ন্ত্রণের ওপর গুরুত্ব আরোপ করেন। বলেন: স্মার্টফোন ব্যবহার করে আমাদের ছেলেমেয়েরা তারা নিজেদের একটা অন্যরকম জগৎ তৈরি করছে। তাতে করে তাদের মন-মানসিকতায় পরিবর্তন আসছে। এতে থেকে যদি আমরা আমাদের ছেলেমেয়েদের বাঁচাতে না পারি ভবিষ্যতে কিভাবে বাংলাদেশকে তাদের হাতে তুলে দেব।

Reneta

স্মার্টফোনের সুবিধা অসুবিধা দুটাই রয়েছে জানিয়ে তিনি বলেন: স্মার্টফোনের সুবিধা যেমন আছে, এর অসুবিধাও আছে। ছোট ছোট ছেলে মেয়েদের হাতে যদি স্মার্ট ফোন থাকে, তাহলে এটা তাদেরকে মাদকের মতো আসক্ত করে ফেলে। এ থেকে উত্তরণের জন্য আমাদের একটা রাস্তা খুঁজতে হবে। যেন আমরা আমাদের ছেলে মেয়েদেরকে এ থেকে বাঁচাতে পারি। প্রধানমন্ত্রী আপনি যে সোনার বাংলা গড়তে যাচ্ছেন এই ছেলে মেয়েদের বাঁচাতে না পারলে কিভাবে সেটা সম্ভব? খাওয়া নেই, দাওয়া নেই সারা রাত জেগে থাকে স্মার্টফোনে, এক একজনের চেহারা লিকলিকে হয়ে যাচ্ছে।

এসময় তিনি সাংবাদিকদের জন্য নবম ওয়েজবোর্ড বাস্তবায়নে প্রধানমন্ত্রীর দৃঢ় ভূমিকা প্রত্যাশা করেন।

Jui  Banner Campaign
ট্যাগ: একাদশ জাতীয় নির্বাচনগ্যাসের মূল্য বৃদ্ধিরওশন এরশাদ
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রচলিত রাজনীতির বাইরে তারেক রহমানের এক ভিন্ন সন্ধ্যা

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে সুপার এইটে ভারত

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

মাথায় টিউমার, জরুরি অস্ত্রোপচার- কেমন আছেন তানিয়া বৃষ্টি?

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

মিথ্যা মামলা প্রত্যাহারের আশ্বাস!

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

নির্বাচনের পর শেয়ারবাজারে বড় উত্থান

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT