চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জঙ্গি সদস্য শিলা ও তৃষ্ণার সাত দিনের রিমান্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২৫ অপরাহ্ণ ২৬, ডিসেম্বর ২০১৬
বাংলাদেশ
A A
ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীর পূর্ব আশকোনার সূর্যভিলায় জঙ্গি অভিযান ‘রিপল টোয়েন্টিফোর’-এ পুলিশের কাছে আত্মসর্মপণকারী আটক শিলা ও তৃষ্ণাকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে সোমবার মামলার তদন্ত কর্মকর্তা জেবুন্নাহার শিলা ও তৃষ্ণাকে আদালতে হাজির করে দশ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেন।

আবেদনের প্রেক্ষিতে ঢাকার মহানগর হাকিম মেহের নিগার সূচনা সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

শনিবার ভোররাত থেকে চলা ‘রিপল ২৪’ নামে এ অভিযান শেষ হয় শনিবার বিকেল ৪টায়।

এতে এক নারী জঙ্গি সদস্য ও কিশোর নিহত হয় এবং গ্রেনেডে আহত হয় সাবিনা নামে অপর এক শিশু। এছাড়া আত্মসমর্পণ করে দুই নারী জঙ্গি ও দুই শিশু।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে আশকোনার ৫০ নম্বর সূর্য ভিলা ঘিরে ফেলেন কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা।

Reneta

একপর্যায়ে তারা ওই ভবনের নিচতলার ফ্ল্যাটে জঙ্গিরা অবস্থান করছে বলে নিশ্চিত হন।
এ সময় তারা ওই জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান জানান।

কিন্তু জঙ্গিরা পুলিশকে পাল্টা প্রতিহত করার ঘোষণা দেন। সেখানে অতিরিক্ত আরো পুলিশ সদস্যদের ঘটনাস্থলে মোতায়েনের নির্দেশ দেয়া হয়।

ঘটনাস্থলে ছুটে যান ফায়ার সার্ভিসের কর্মীরা। পাশাপাশি পরিস্থিতি মোকাবেলায় দ্রুত ঘটনাস্থলে ছুটে যান কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। এ সময় তিনি হ্যান্ড মাইকে বাসার ভেতরে থাকা জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান জানান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আশকোনা জঙ্গি আস্তানাজঙ্গি
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসি যে যন্ত্রের মতো, স্কালোনিকে অবাক করে না

জুলাই ১১, ২০২৬

রোবোসাব-২০২৬ প্রতিযোগিতায় বাংলাদেশের নেতৃত্বে শ্রীমঙ্গলের অর্কপ্রতীক

জুলাই ১১, ২০২৬

বারবার হিন্দু নারীকে বিয়ে, আমিরের বিরুদ্ধে ভারতে বিক্ষোভ

জুলাই ১১, ২০২৬

ধূমপানমুক্ত ভোক্তা অধিদপ্তর, হার্ট ফাউন্ডেশনের অভিনন্দন

জুলাই ১১, ২০২৬

পাহাড়ি ঢলে রাঙামাটি-বান্দরবান সড়কের সেতু ধস, যোগাযোগ বিচ্ছিন্ন

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT