চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জঙ্গি সংগঠন আনসারুল্লা বাংলা টিম নিষিদ্ধ

ফার�?ক হোসেনফার�?ক হোসেন
১০:০৬ পূর্বাহ্ণ ২৫, মে ২০১৫
রাজনীতি
A A

জঙ্গি সংগঠন আনসারুল্লা বাংলা টিমকে নিষিদ্ধ ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, সংগঠনটির বিরুদ্ধে নানা অভিযোগ ওঠায় এবং পুলিশের পক্ষ থেকে সংগঠনটি নিষিদ্ধ করার প্রস্তাব আসায় প্রজ্ঞাপন জারির মাধ্যমে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

সূত্র জানায়, আনসারুল্লাহ বাংলা টিম নিষিদ্ধ করার বিষয়টি মানুষকে জানানোর জন্য এরইমধ্যে তথ্য মন্ত্রণালয়কে চিঠি দেয়া হয়েছে। গেজেট আকারে মুদ্রণের জন্য পাঠানো হয়েছে বিজি প্রেসে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, সন্ত্রাসবিরোধী আইনের ১৮ ধারা অনুযায়ী রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় সংগঠনটিকে নিষিদ্ধ করা হলো।

এর আগে ২০০৫ সালে হরকাতুল জিহাদ আল ইসলাম, জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ (জেএমজেবি), জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি), হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশ (হুজি-বি) ও শাহাদাত আল হিকমাতকে নিষিদ্ধ করা হয়েছিলো।

এরপর ২০০৯ সালে নিষিদ্ধ করা হয় হিযবুত তাহরীর বাংলাদেশ নামের একটি জঙ্গি সংগঠনকে।

Reneta

সংগঠনটিকে নিষিদ্ধ করার সুপারিশ জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো পুলিশের প্রতিবেদনে বলা হয়েছিল, আনসারুল্লাহ বাংলা টিম জেএমবি ও হরকাতুল জিহাদের চেয়েও বড় সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে বিশ্বব্যাপী পরিচিত। তারা আল-কায়েদার মতাদর্শ অনুসরণ করে।

সম্প্রতি দেশের বিশিষ্ট দশ নাগরিককে হত্যার হুমকি দিয়ে চিঠি পাঠায় অানসারুল্লাহ বাংলা টিম।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আনসারউল্লাহ বাংলা টিমআনসারুল্লাহ বাংলা টিমব্লগার
শেয়ারTweetPin

সর্বশেষ

ভোটার তালিকায় বেশি নাম বাদ পড়া আসনগুলোতে তৃণমূলের ভরাডুবি

মে ৫, ২০২৬

তুরস্ক-সৌদি ভিসা শিথিলের চুক্তি স্বাক্ষরের পরিকল্পনা

মে ৫, ২০২৬

৪৭ মিলিয়ন ভিউয়ের পর সিক্যুয়েল, ঈদে ফিরছে যে নাটক!

মে ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৬ শিশুর মৃত্যু

মে ৫, ২০২৬

অ্যাটলেটিকো মাদ্রিদ-আর্সেনাল: পরিসংখ্যান কী বলছে

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT