জঙ্গি কার্যক্রমের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাজধানীর ৩টি এলাকা থেকে ৬ জনকে গ্রেফতার করেছে র্যাব। সেসময় তাদের কাছে ২টি পিস্তল, ৫টি হ্যাণ্ড-গ্রেনেড ও বোমা তৈরির সরঞ্জামহসহ বিভিন্ন অস্ত্র পাওয়া গেছে।
বুধবার ভোরে মিরপুরের ভাড়া বাসা থেকে গ্রেফতার করা হয় দাওয়াতুল ইসলামের মুখপাত্র আত-তামকীন ওয়েবসাইটের পরিচালক প্রকৌশলী মোস্তাফিজুর রহমান সিফাত, জিয়াবুল হক ও নয়ন হোসেনকে।
এর আগে মঙ্গলবার রাতে বিমান বন্দর স্টেশন থেকে জামালপুরের জাহিদ আনোয়ারকে গ্রেফতারের পর গাবতলি থেকে শরিয়তপুরের তাজুল ইসলাম ও জাহিদ হাসান মাঈনকে গ্রেফতার করা হয়।
র্যাব কর্মকর্তারা বলেছেন, গ্রেফতার ব্যক্তিরা আত্মঘাতি হামলার জন্য প্রস্তুত ছিল। আত-তামকীন ওয়েবসাইট থেকে ১১টি হামলার দায় স্বীকার করা হয়েছে। তারা নিজেদেরকে আইএসের সদস্য দাবি করে আইএসের কার্যক্রম বাংলায় প্রকাশ করতো।








