চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জঙ্গি ইস্যুতে গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা: ডিএমপি কমিশনার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২২ অপরাহ্ণ ২১, জুলাই ২০১৬
বাংলাদেশ
A A

জঙ্গি হামলা-সংক্রান্ত ইস্যুতে গুজব ছড়ানো ফৌজদারি অপরাধ উল্লেখ করে ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, জঙ্গি হামলার গুজব ছড়িয়ে যারা আতংক সৃষ্টি করতে চায়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

বৃহস্পতিবার দুপুরে ডিএমপির প্রধান কার্যালয়ে জাপানি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

আছাদুজ্জামান মিয়া বলেন, জঙ্গি হামলার গুজব ছড়ানো ফৌজদারি অপরাধ। যারা এ ধরনের গুজব ছড়াচ্ছেন, তাদের আইনের আওতায় আনা হবে। তিনি বলেন, একটি কু-চক্রী মহল বিভিন্নভাবে সোস্যাল মিডিয়া, ওয়েব সাইট, টেলিফোনে, এসএমএসের মাধ্যমে বিভিন্ন ধরনের গুজব ছড়িয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা করছে। গুজব ছড়ানো হচ্ছে ৪৮ ঘণ্টার মধ্যে হামলা হবে, ৭২ ঘণ্টার মধ্যে হামলা হবে, অমুক শপিং মলে হামলা হবে। এমন গুজব যারা ছড়াচ্ছে, তাদের আইনের আওতায় আনা হবে।

আছাদুজ্জামান মিয়া বলেন, দেশকে অস্থিতিশীল করার চেষ্টায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করতেই গুজব ছড়ানো হচ্ছে। তাদের উদ্দেশ্য সরকারকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া, দেশে একটা ঘোলা পরিবেশ তৈরি করে নৈরাজ্য সৃষ্টি করা।

গুজব রটানোর বিষয়টি পুলিশ ক্লোজ মনিটরিং করছে উল্লেখ করে তিনি বলেন, আমাদের গোয়েন্দা পুলিশ, কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা বিভিন্ন সামাজিক যোগাযোগ সাইটসহ বিভিন্ন মাধ্যমগুলো নজরদারি করছে। কারা এসব অপপ্রচার চালাচ্ছে তাদের খুঁজে বের করতে কাজ করছে।

গুলশানের হোলি আর্টিজান বেকারি ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার পর রাজধানীর বিভিন্ন স্থানে পুলিশের সব ইউনিটের সদস্যরা নজরদারি করছে। বিভিন্ন স্থানে তল্লাশি চৌকি বসানো হয়েছে বলে জানান তিনি। শপিং মল, রেস্টুরন্ট, হোটেল ও বিভিন্ন স্থাপনাগুলোতে নিরাপত্তার দিতে আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়ন করা হয়েছে।

Reneta

আতঙ্কের কোনো কারণ নেই উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, রাজধানী ঢাকায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুরো শহরে নিরাপত্তার জাল বিছানো হয়েছে। কোনোভাবেই জনগণের নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কাজ করতে দেবো না। অকারণে গুজব ছড়াবেন না উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, কারও কাছে যদি তথ্য থাকে, তা পুলিশকে জানান।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জঙ্গিডিএমপি কমিশনার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বৃহস্পতিবার ৫ ঘণ্টা বন্ধ থাকবে ফুয়েল পাস রেজিস্ট্রেশন

মে ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

অ্যাম্বুলেন্সকে পথ করে দিতে নিজের গাড়িবহর থামালেন প্রধানমন্ত্রী

মে ৬, ২০২৬

‘অজুহাত দিতে চাই না, তবে এটা পরিষ্কার পেনাল্টি ছিল’

মে ৬, ২০২৬

দুর্ঘটনার কবলে প্রভাসের শুটিং টিম, নিহত ১

মে ৬, ২০২৬

পদত্যাগ না করার সিদ্ধান্তে অনড় মমতা, কী হতে পারে পরবর্তী ধাপ?

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT