চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জঙ্গি আস্তানা সন্দেহে যশোরে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫০ পূর্বাহ্ণ ০৯, অক্টোবর ২০১৭
বাংলাদেশ
A A

যশোর প্রতিনিধি: যশোরে ঘোপ নওয়াপাড়া রোডে মসজিদপাড়ায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সোয়াটের দেওয়া তথ্যের ভিত্তিতে রোববার রাত ১০টা থেকে বাড়িটি ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনী।

বাড়ির মালিক যশোর জিলা স্কুলের শিক্ষক হায়দার আলী জানান, বাড়িটির ভাড়াটিয়া মশিউর রহমান একটি হারবাল কোম্পানীতে চাকরি করে। তার বাড়ি কুষ্টিয়া জেলায়।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নাইমুর রহমান (ক সার্কেল) সাংবাদিকদের জানিয়েছেন, সোয়াটের দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়িটি ঘিরে রাখা হয়েছে। তাদের ধারণা এই বাড়িতে কয়েকজন জঙ্গি অবস্থান করেছে।

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি কেএম আজমল হুদা জানান, সোমবার ভোর পাঁচটার দিকে এএসপি মাহবুবের নেতৃত্বে সোয়াটের একটি টিম যশোরে এসে পৌঁছেছে। টিমটি ইতোমধ্যে ওই এলাকা পরিদর্শনও করেছে। যে কোনো সময় অভিযান শুরু হতে পারে।

যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান জানান, জঙ্গিদের প্রথমে আত্মসমর্পনের আহবান জানানো হবে। তারা যদি আত্মসমর্পন না করে আইনশৃঙ্খলা বাহিনী পরবর্তী পদক্ষেপ নেবে।

রোববার রাত থেকে ওই বাড়ি ও আশপাশের এলাকা ঘিরে রেখেছে পুলিশ। নিরাপত্তার স্বার্থে ওই এলাকায় জনসাধারণ বা সাংবাদিক কাউকেই ঢুকতে দেয়া হচ্ছে না।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জঙ্গি আস্তানাযশোর
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT