চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জঙ্গিরা কি আইনি সহায়তা পাওয়ার অধিকার রাখে?

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৭:৩৮ অপরাহ্ন ০২, জুন ২০১৯
সম্পাদকীয়
A A
ফাইল ছবি

ফাইল ছবি

জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স থাকলেও অনেক ক্ষেত্রেই দেখা যায় শীর্ষ জঙ্গিরাও আইনি লড়াই করে জামিনে বেরিয়ে যাচ্ছেন। এরপর তারা নিজেদের সংশোধন না করে আত্মগোপনে গিয়ে আবারও জঙ্গিবাদে জড়িয়ে পড়েন। এ বিষয়েই কথা বলেছেন র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ।

চ্যানেল আই অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, জঙ্গিবাদকে ভিন্নভাবে দেখতে আইনজীবীদের অনুরোধ জানিয়ে র‌্যাবের মহাপরিচালক বলেছেন: টাকা দিলেই জঙ্গিদের পক্ষে আদালতে দাঁড়ানো যাবে না, জঙ্গিবাদকে আইনী সহায়তা দিলে বিষয়টি হবে আত্মঘাতী।

র‌্যাব প্রধান আরও জানান: হলি আর্টিজানে জঙ্গি হামলার পর থেকে এখন পর্যন্ত ৫১২ জন জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে অন্তত ৩০০ জন জামিনে আছেন, যাদের অধিকাংশই পলাতক।

র‌্যাব মহাপরিচালকের এই পরিসংখ্যান খুবই ভয়াবহ বার্তা বলেই আমরা মনে করি। তাই তার অনুরোধ আমলে নিয়ে জঙ্গিবাদকে আইনজীবীদেরও ভিন্নভাবে দেখতে হবে। তবে এক্ষেত্রে কোনো নিরাপরাধ ব্যক্তি যাতে আইনি সেবা থেকে বঞ্চিত না হয়, সেটাও খেয়াল রাখতে হবে।

এ বিষয়ে অবশ্য র‌্যাব ডিজি নিজের অবস্থান পরিষ্কার করেছেন। তিনি বলেন: আপনারা যাদের পক্ষে যুক্তি উপস্থাপন করে জামিনের ব্যবস্থা করেছেন, তাদেরকে আবার কোর্টে হাজির করেন, সমস্যা নেই। কিন্তু তারা প্রায় সবাই পলাতক রয়েছে।

যেসব জঙ্গিরা পলাতক রয়েছে তাদের পক্ষে আইনি লড়াই করা আইনজীবীদের প্রতি সংশ্লিষ্টদের কঠোর হওয়ার সময় এসেছে বলেই আমরা মনে করি। কারণ, এক্ষেত্রেও জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। দেশ ও মানুষের নিরাপত্তার জন্য হুমকি এসব জঙ্গিদের আইনি সহায়তা পাওয়ার কোনো অধিকার নেই বলেই আমরা মনে করি।

Reneta

র‌্যাব প্রধানের সঙ্গে একমত পোষণ করে আমরাও বলতে চাই, টাকা দিলেই জঙ্গিদের পক্ষে আদালতে দাঁড়ানো যাবে না। চুরি-ডাকাতি, ছিনতাইয়ের মতো অন্য ৮-১০টি অপরাধের মতো জঙ্গিবাদকে দেখা যাবে না, তাহলে বিষয়টি হবে আত্মঘাতী। কারণ, জঙ্গিরা আদালতেও হামলা করেছে, আমরা কেউই আসলে তাদের আওতার বাইরে নই।

Jui  Banner Campaign
ট্যাগ: আইনি সহায়তাজঙ্গির‌্যাবসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রকে হারিয়ে টানা দ্বিতীয় জয় পাকিস্তানের

ফেব্রুয়ারি ১০, ২০২৬

বাংলাদেশকে কিছুটা সম্মান পাইয়ে দেয়ার ছিল: নাকভি

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি থেকে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালে বন্যাদুর্গতদের পাশে পর্তুগাল বাংলা প্রেস ক্লাব

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT