চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জঙ্গিবাদ রুখতে গণজাগরণ মঞ্চের রোডমার্চ

সোমা ইসলাম সোমা ইসলাম
৪:০৬ অপরাহ্ণ ১৮, জুলাই ২০১৬
বাংলাদেশ
A A

রাজনৈতিক ঐক্য নয়, জনগণকে সঙ্গে নিয়েই জঙ্গিবাদ রুখতে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত রোডমার্চ করার ঘোষণা দিয়েছে গণজাগরণ মঞ্চ। সন্ত্রাস আর জঙ্গিবাদের বিরুদ্ধে মাসব্যাপী কর্মসূচির প্রথম দিনে এমন ঘোষণা দেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।

‘প্রতিরোধ ঘরে ঘরে’ এই শ্লোগানে সন্ত্রাস আর জঙ্গিবাদের বিরুদ্ধে দাঁড়াতে মাসব্যাপী কর্মসূচি শুরু করেছে গণজাগরণ মঞ্চ। এর প্রথম দিনে বেলা ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর থেকে কর্মসূচি শুরু করে মঞ্চের নেতাকর্মীরা। সন্ত্রাস আর জঙ্গিবাদের বিরুদ্ধে হাতিয়ার হিসেবে তরুণদের ব্যবহার বন্ধে তরুণদেরই এগিয়ে আসা ছাড়া এই সন্ত্রাস বন্ধ করার কোনো উপায় নেই বলে জানিয়েছে গণজাগরণ মঞ্চ।

ইমরান এইচ সরকার বলেন, জঙ্গি সমস্যা বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রের কিনারায় নিয়ে দাঁড় করিয়েছে। একে শুধু একটি রাজনৈতিক সমস্যা বলে গণজাগরণ মঞ্চ মনে করে না। এটি একটি সামাজিক ব্যাধি। শুধু আইন-শৃঙ্খলা বাহিনী দিয়ে এই ব্যাধি নির্মূল বা দমন করা সম্ভব নয় বলে উল্লেখ করেন তিনি।

‘সমাজের প্রতিটি ঘরে ঘরে যদি আমরা প্রতিরোধের শক্তি গড়ে তুলতে পারি, প্রতিটি ঘরে ঘরে মানুষকে যদি আমরা সোচ্চার করতে পারি, তাহলেই জঙ্গিবাদের সমস্যা সমাধান করা সম্ভব,’ বলেন গণজাগরণ মঞ্চ মুখপাত্র।

যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে যেভাবে সারাদেশে জনমত গঠন করা হয়েছিল একইভাবে জঙ্গিবাদ বন্ধে শিগগিরই সারাদেশে রোডমার্চ করার কথাও জানিয়েছেন ইমরান এইচ সরকার।

তিনি বলেন, শুধু সভা-সমাবেশ বা গণসংযোগ কর্মসূচি নয়, প্রয়োজনে টেকনাফ থেকে তেঁতুলিয়া রোডমার্চ করে সন্ত্রাস এবং জঙ্গিবাদের বিরুদ্ধে মানুষের মধ্যে জাগরণ তৈরি করা হবে।

Reneta

আগের মতো এবারও রোডমার্চের জন্য খুব দ্রুত কমিটি গঠন করার চেষ্টা চলছে বলে ইমরান এইচ সরকার জানান।

আগামীকাল মঙ্গলবার বেলা ১১টায় আজিজ সুপার মার্কেট এলাকায় জনসংযোগ চালাবে গণজাগরণ মঞ্চ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গণজাগরণ মঞ্চজঙ্গি
শেয়ারTweetPin

সর্বশেষ

ওয়ারিকানে বিধ্বস্ত পাকিস্তান, সাজিদ-উসমানে ধুঁকছে ওয়েস্ট ইন্ডিজ

আগস্ট ৫, ২০২৬
ছবি: প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস (সংগৃহীত)।

জুলাই গণঅভ্যুত্থান জাতির ঐক্যের শক্তির প্রতীক: ড. ইউনূস

আগস্ট ৫, ২০২৬

জুলাইয়ের চেতনায় ঢাকায় দুই মেগা কনসার্ট

আগস্ট ৫, ২০২৬

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ৫৯৩ বিলিয়ন ডলার

আগস্ট ৫, ২০২৬
ছবি: প্রতিনিধি।

নায়াগ্রা ফলসের মেরিনল্যান্ড থেকে যুক্তরাষ্ট্রে সরানো হলো ৭টি তিমি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT