চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জঙ্গিবাদ মোকাবেলায় বিশ্বসম্প্রদায়কে ঐক্যবদ্ধ হতে হবে: তথ্যমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫০ অপরাহ্ণ ২২, এপ্রিল ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A
জঙ্গি

জঙ্গি ও সন্ত্রাসবাদ এখন সারাবিশ্বের জন্য হুমকি মন্তব্য করে বাংলাদেশ সরকারের তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন: পুরো বিশ্ব এখন জঙ্গি ও সন্ত্রাসবাদের হুমকি মোকাবেলা করছে। এর মোকাবেলায় সব দেশগুলোকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলায় নিহত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ সেলিমের নাতি শিশু জায়ান (৮) নিতহের ঘটনায় শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো শেষে বনানীর ২ নম্বর রোডের ৯ নম্বর বাসা থেকে বের হয়ে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন: শ্রীলঙ্কার ন্যাক্কারজনক বোমা হামলায় আমাদের শেখ সেলিম ভাইয়ের নাতি নিহত হয়েছে। এতে আমরা খুবই মর্মাহত ও ব্যথিত। জঙ্গিদের দেশ নাই, ধর্ম নাই। যারা মানুষ হত্যা করে। তারা দেশ ও মানবতার শত্রু। বিশ্বব্যাপী এ জঙ্গি তৎপরতা বড় হুমকি। সব দেশ মিলে এটা মোকাবেলা করতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশে আমরা শেখ হাসিনার নেতৃত্বে এ জঙ্গি তৎপরতা অনেকটা মোকাবেলা করতে পেরেছি। এখন সময় এসেছে, এ হুমকি মোকাবেলায় বিশ্ব সম্প্রদায়ের ঐক্যবদ্ধ হওয়ার।

রোববার সকালে শ্রীলঙ্কায় ইস্টার সানডের অনুষ্ঠানে ৩টি গির্জা ও ৩টি পাঁচ তারকা হোটেলে সিরিজ বোমা হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে এখন পর্যন্ত ২৯০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ৫শ’রও বেশি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জঙ্গি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

‘সৌদিতে অপরাধে জড়িত প্রবাসীদের ছাড় নয়’

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা ভেবেই পরীক্ষা স্থগিত করা হয়নি’

জুলাই ১৩, ২০২৬

বিশ্বকাপকে আরও রঙিন করে তুলেছে ‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ’

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যাদুর্গতদের পাশে বাংলাদেশ বিমান বাহিনী

জুলাই ১৩, ২০২৬

বর্ষায় এইচএসসি পরীক্ষা আয়োজন নিয়ে শিক্ষার্থী-অভিভাবকদের ক্ষোভ

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT