তরুণ প্রজন্মের মাঝে বঙ্গবন্ধুর আদর্শ ছড়িয়ে জঙ্গিবাদবিরোধী প্রচারণার জন্য সম্মাননা পেলেন “আগামীর বাংলাদেশ” খ্যাত তরুণ রাজনীতিবিদ কানতারা খান।
বিগত কয়েক বছর ধরে ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও স্কুল-কলেজে নিরলসভাবে জঙ্গিবাদের বিরুদ্ধে অভিনব কায়দায় কাজ করে যাচ্ছেন আওয়ামীলীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির অন্যতম সদস্য ও সুচিন্তা বাংলাদেশের যুগ্ন আহবায়ক কানতারা খান। ‘সুচিন্তা বাংলাদেশ’ ও ‘আজ সারাবেলা’-র যৌথ আয়োজনে ‘বঙ্গবন্ধুর গল্প শুনি, মুক্তিযুদ্ধের গল্প বলি’ ও ‘জাগো তারণ্য, রুখো জঙ্গিবাদ’ নামক দুটি নিয়মিত আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্মেকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করা সহ জঙ্গিবাদের বিরুদ্ধে তরুনদের সোচ্চার করে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় আলোচনায় আসেন বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক ও রাজনীতি বিশ্লেষক।
গত ২৭ অক্টোবর সুচিন্তা বাংলাদেশের আয়োজনে এক আলোচনা সভায় প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এই সম্মাননা তুলে দেন।
‘বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ’ গড়ার শপথ নিয়ে কাজ করে যাচ্ছেন তিনি।
কানতারা খান বিশ্বাস করেন, বঙ্গবন্ধুর সপ্নের সোনার বাংলাদেশ গড়তে, সোনার মানুষের প্রয়োজন আর সেই সোনার মানুষ গড়তে সজীব ওয়াজেদ জয় এর একনিষ্ঠ সহকর্মী ও আস্থাভাজন হয়েই কাজ করছেন কানতারা খান।
আওয়ামী লীগের রাজনীতিতে তার অক্লান্ত পরিশ্রমের স্বীকৃতি স্বরূপ আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে, আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার অনুমোদনে গঠিত আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির নির্বাচন পর্যবেক্ষক সমন্বয় উপ-কমিটিতেও স্থান করে নিয়েছেন এই তরুণ রাজনীতিবিদ।
পুরস্কার পেয়ে অনুভূতি প্রকাশে কানতারা খান বলেন, পুরস্কার পেয়ে অবশ্যই খুব ভাল লাগছে। সবচেয়ে বড় কথা পুরস্কার যার হাত থেকে নিয়েছি তিনি ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা সোনার বাংলার নয়া কান্ডারী মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। জয়ের হাত থেকে পুরস্কার আমাকে আরো সাহসী করে তুলবে। আমি মনে করি এই পুরস্কার আমাকে আরো বেশি দায়িত্বশীল করে তুললো।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় সোনার বাংলা গড়তে কাজ করে যেতে চাই। এমন একটা সময়ের জন্য কাজ করতে চাই যখন আমার দেশের কোন তরুণ বিভ্রান্ত হয়ে জঙ্গিবাদের মরণ ফাঁদে পা দেবে না।দেশ ও জাতির জন্য যেন কাজ করে যেতে পারি সেজন্য সবার দোয়া ও ভালোবাসা চাই। দেশ ভালো থাকলেই আপনি এবং আমি ভালো থাকবো।








