চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জঙ্গিবাদ নির্মূলে ইমামদের কাছে যে প্রত্যাশা

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৬:১৩ অপরাহ্ণ ০৯, ফেব্রুয়ারি ২০১৭
সম্পাদকীয়
A A

বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ। এদেশের মানুষ ধর্মীয় প্রতিষ্ঠান প্রধানদের কথায় প্রভাবিত হয়। সুতরাং ধর্মীয় জঙ্গিবাদের ব্যাপারে মসজিদ-মাদ্রাসা প্রধানদের ভূমিকা অপরিসীম। এই কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী ইমামদের সম্মেলনে তাদেরকে জঙ্গিবাদ নিয়ে জনগনকে সচেতন করার কথা বলেছেন। ইমামদের ভূমিকা নিয়ে প্রধানমন্ত্রী বলেন, ইমামরা সাধারণ মানুষকে এটা ভালোভাবে বোঝালে দেশ থেকে সন্ত্রাস-জঙ্গিবাদ সম্পূর্ণভাবে দূর করা সম্ভব হবে বলে আমি বিশ্বাস করি। তিনি আরো বলেন, বাংলাদেশে যুগ যুগ ধরে এটাই প্রচলিত যে, সবাই যার যার ধর্ম পালন করবে। ইসলামে বলা হয়েছে, আল্লাহ রব্বুল আ’লামীনই শেষ বিচার করবেন। তাহলে মানুষ খুন করে, সন্ত্রাসী ও জঙ্গিবাদী কাজ করে কীভাবে তারা (সন্ত্রাসীরা) ইসলামে বিশ্বাস করে? কেউ সৎপথে থাকলে সে বিচার আল্লাহ করবেন, কেউ ভুল পথে থাকলে সে বিচারও তিনিই করবেন – এ বিশ্বাসটা কেন আমরা রাখতে পারি না? কেন বিশ্বাস হারিয়ে নিজেরাই মানুষকে খুন করাটা ধর্মের নামে নিজের হাতে তুলে নেই? গত এক দশক ধরে বিশ্বব্যাপী ধর্মীয় সন্ত্রাস এক নতুন মাত্রা যোগ করেছে। এক্ষেত্রে ইসলামী জঙ্গিবাদ সারা বিশ্বের শান্তিপ্রিয় মানুষের ঘুম হারাম করে তুলেছে। বাংলাদেশে এই জঙ্গিবাদ বিগত জোট সরকারের আমলে মাথাচাড়া দিয়ে ওঠে। প্রথমদিকে বাংলা ভাই নামক এক সন্ত্রাসী ইসলামী আইন বাস্তবায়ন করার নামে নিজ হাতে আইন তুলে নিয়ে নিরীহ মানুষ ও সংখালঘুদেরকে নির্যাতন করত। এরপর শুধু এই একটি দল বা গোষ্ঠী নয়, সারাদেশে বিভিন্ন দল বা গোষ্ঠীর নামে জঙ্গি গোষ্ঠীর উদ্ভব ঘটে। যারা এই জঙ্গিবাদের ধুয়া তুলে দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছিলো তাদের প্রায় সবাই ছিলো ইসলামী শিক্ষায় শিক্ষিত। দেশের মাদ্রাসাগুলোতে পাঠ্যক্রমের নানা সীমাবদ্ধতার কারণে জঙ্গিবাদের প্রসার ঘটেছে। তবে, সর্বশেষ হলি আর্টিজানের ঘটনায় সাধারণ ও ইংলিশ মিডিয়ামে পড়া তরুণরাও জড়িত ছিল। মানে জঙ্গিবাদের বিস্তার সর্বব্যাপী। ইসলামে জঙ্গিবাদের কোনো স্থান নেই এই কথা স্মরণ করিয়ে প্রধানমন্ত্রী ইমামদের কাছে তাদেরকে ইতিবাচক ভূমিকা রাখার আহবান জানান। আমরা আশা করি, এই দেশের ধর্মপ্রাণ মানুষেরা ইমামদের মাধ্যমে সচেতন হয়ে ধর্মীয় জঙ্গিবাদকে প্রতিহত করবে যার যার অবস্থান থেকে। আমরা অারো আশা করবো, ইসলামের শান্তির বাণী জনগণকে অনুধাবন করানোর জন্য ইমাম সম্প্রদায় বিশেষ উদ্যোগ নেবেন এবং এই উদ্যোগের মধ্য দিয়ে জঙ্গিবাদকে নিরুৎসাহিত করে দেশকে জঙ্গিবাদ মুক্ত একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের প্রতিচ্ছবি বিশ্বব্যাপী তুলে ধরবেন।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জুলাই নিয়ে কটূক্তি এখনও ফৌজদারি অপরাধ নয়, আলোচনা হতে পারে: তথ্য উপদেষ্টা

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রোবোসাব ২০২৬-এর শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

জুলাই ৭, ২০২৬

ইউনিভার্সিটি অব চানখাঁরপুল ঘিরে দর্শকের আগ্রহ

জুলাই ৭, ২০২৬

ঝামেলামুক্ত ও সাশ্রয়ী ‘প্যাকেজ ভিসা’ প্রকল্প শুরু করেছে সৌদি আরব

জুলাই ৭, ২০২৬

মেসির মতো ‘সমর্থন’ পান না রোনালদো

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT