চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জঙ্গিবাদ দমনে হচ্ছে পুলিশের বিশেষ ইউনিট

চকোর মালিথা চকোর মালিথা
৪:৫১ অপরাহ্ণ ১০, জুলাই ২০১৬
বাংলাদেশ
A A

জঙ্গিবাদ প্রতিরোধে ‘কাউন্টার টেরোরিজম’ নামে পুলিশের বিশেষায়িত ইউনিট গঠন করা হবে জানিয়ে পুলিশের আইজি এ কে এম শহিদুল হক বলেছেন, ‘সুনির্দিষ্টভাবে জঙ্গিবাদ নিয়ে কাজ করবে এই ‘কাউন্টার
টেরোরিজম’ইউনিট। এ জন্য পুলিশের ক্যাপাসিটি বিল্ডিংয়ের পাশাপাশি তাদের আধুনিক ইকুয়েপমেন্ট, অস্ত্র এবং
প্রশিক্ষণ নিশ্চিত করা হবে।

গুলশানের জঙ্গি হামলার ঘটনায় নিহত হয় ২ পুলিশ, ওই ঘটনায় আহত পুলিশের সংখ্যা ২৬। ঈদের দিন শোলাকিয়ার হামলায় ঘটনাস্থলেই মারা যায় ২ পুলিশ সদস্য। আহত হয় কমপক্ষে ১০ পুলিশ।

জঙ্গি হামলা মোকাবেলার মতো নতুন চ্যালেঞ্জের মুখে, পুলিশ বিভাগের কর্মদক্ষতা ও ক্ষমতা বৃদ্ধির ওপর খোদ বাহিনী থেকেই জোর গুরুত্ব দেয়ার কথা বলা হচ্ছে। সে লক্ষ্যেই পুলিশের একটি নতুন ইউনিট গঠনের কথা চ্যানেল আইকে জানান পুলিশের আইজি এ কে এম শহিদুল হক।

তিনি বলেন, ‘আমরা চাই জনগণের স্বার্থে পুলিশের ক্যাপাসিটি বিল্ডিং করা। আমরা কাউন্টার টেরোরিজম নামে একটি বিশেষায়িত ইউনিটের প্রস্তাব সরকারকে দিয়েছি, আশা করছি সরকার অল্প কিছুদিনের মধ্যে এই ইউনিটের পূর্ণাঙ্গ অনুমোদন দিবেন।’

সাম্প্রতিক জঙ্গিহামলা তদন্তে বিদেশি সহযোগিতা গ্রহণের বিষয়েও কথা বলেন আইজিপি এ কে এম শহিদুল হক। গুলশান এবং শোলাকিয়ার ঘটনা তদন্তে সহায়তায় বিদেশী কোন সংস্থার প্রয়োজন নেই বলেও জানান পুলিশ প্রধান।

পুলিশের আইজি বলেন, এখন পর্যন্ত বিদেশী সংস্থার কোনো প্রয়োজন নেই তবে ভবিষ্যতে যদি তদন্তের স্বার্থে বিদেশী সংস্থার প্রয়োজন হয় তবে আমাদের ভালোর জন্য সেই সুযোগ নিবো।

জঙ্গিবাদ দমনে পুলিশের পাশাপাশি কমিউনিটি পুলিশের মাধ্যমে সামাজিক আন্দোলনের উপরও গুরুত্ব দিয়েছেন পুলিশ প্রধান।

ট্যাগ: গুলশান হামলাশোলাকিয়া হামলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নিশা দেশাইয়ের বৈঠক

পরবর্তী

‘জাকির নায়েকের আর্থিক লেনদেন খতিয়ে দেখা হচ্ছে’

পরবর্তী

‘জাকির নায়েকের আর্থিক লেনদেন খতিয়ে দেখা হচ্ছে’

জঙ্গিবাদ বিষয়ে গণমাধ্যমকে সজাগ থাকার পরামর্শ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুল্লাহ ও মহাসচিব নাজমুল

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

‘কুরআন-হাদিসের নাম নিয়ে নিজের ইচ্ছামতো ব্যাখ্যা দেওয়া দ্বীনের খেদমত নয়’

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আয়নাঘর থেকে গুমের বিচার, আন্তর্জাতিক দিবসে প্রধানমন্ত্রীর বার্তায় যা আছে

আগস্ট ২৯, ২০২৬

ইমরান খানের ব্যাপারে কী বলতে যেয়ে কাঁদলেন মিয়াদাদ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

গণমাধ্যম নিয়ন্ত্রণ নয়, স্বাধীনতা ও জবাবদিহি নিশ্চিতের আহ্বান

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT