চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জঙ্গিবাদের বিরুদ্ধে সচেতন সমাজ ঐক্যবদ্ধ: র‌্যাব

শফিকুল ইসলাম শফিকুল ইসলাম
৪:৩৯ অপরাহ্ণ ২৬, জুলাই ২০১৬
বাংলাদেশ
A A

জঙ্গিবাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর সাঁড়াশি অভিযানে জনগণের সম্পৃক্ততা বাড়াতে প্রচারাভিযান শুরু করেছে এলিট ফোর্স র‌্যাব।

গুলশান দুই নম্বর গোল চত্ত্বরের বিভিন্ন শপিং মল এবং রাস্তায় প্রচারাভিযান পরিচালনা শেষে র‌্যাব মহাপরিচালক জানিয়েছেন, ইতোমধ্যে জঙ্গিবাদের বিরুদ্ধে দেশের সচেতন সমাজ ঐক্যবদ্ধ।

গুলশানের হলি আর্টিজান রেস্তোরা এবং শোলাকিয়ায় জঙ্গি হামলার পর থেকে জঙ্গিবাদ দমনে সারা দেশে চলছে আইনশৃঙ্খলা বাহিনীর সাঁড়াশি অভিযান। যার সর্বশেষ উদাহরণ কল্যাণপুরের ‘অপারেশন স্টর্ম টুয়েন্টি সিক্স’।

ভবিষ্যতে এমন সব অভিযানকে সফল করতে জনসচেতনতা এবং জনসম্পৃক্ততা বাড়াতে এলিট ফোর্স র‌্যাবের এই প্রচার অভিযান।

পরে সাংবাদিকদের র‌্যাব মহাপরিচালক বেনজির আহমেদ জানান, জঙ্গিবাদ দমনে দেশের সকল পর্যায়ের নাগরিকদের আরও বেশি সম্পৃক্ত করতে এই প্রচার অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

র‌্যাব মহাপরিচালক বলেন, শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, সব শ্রেণী-পেশার সর্বস্তরের জনগণের এই অভিযানে অংশ নেয়া জরুরি। যত বেশি বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এতে অংশ নেবেন, তত দ্রুত জঙ্গিবাদ নির্মূল করা সম্ভব হবে বলে মনে করেন তিনি।

Reneta

র‌্যাবের প্রকাশিত সারা দেশে নিখোঁজ ব্যক্তিদের তালিকা নিয়েও কথা বলেন র‌্যাবের মহাপরিচালক। তিনি বলেন, ‘তালিকার এই ৬৮-ই শেষ কথা নয়। কারণ দেখা যাবে এদের অনেকেই ফিরে আসছেন। তখন তালিকা ছোট হতে পারে। আবার এর মধ্যে যদি আমরা খবর পাই আরও কিছু নিখোঁজ লোকের নাম পাওয়া গেছে, তাহলে সংখ্যা আরও বাড়তেও পারে। এটি একটি চলমান প্রক্রিয়া।’

সারাদেশে র‌্যাবের ১৪টি ব্যাটালিয়ানের মাধ্যমে জঙ্গিবিরোধী প্রচার অভিযান পরিচালনা করবে এলিট ফোর্স র‌্যাব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গুলশানজঙ্গির‌্যাবশোলাকিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT